সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
18 C
Dhaka

বিকাশে অ্যামেক্স ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করুন

টেকইকম ডেক্স : করোনাভাইরাস প্রতিরোধে এই বিপদজনক সময়ে নিরাপদ ও সুস্থ থাকতে ঘরে থাকার বিকল্প নেই। তবে জরুরি আর্থিক লেনদেন যেমন মোবাইল রির্চাজ, অনলাইন পেমেন্ট, ইউটিলিটি সেবার বিল প্রদান কিংবা প্রিয়জনকে প্রয়োজনে টাকা পাঠানোর জন্য এই মুহূর্তে মানুষের অন্যতম ভরসা হয়ে উঠেছে বিকাশের মতো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। কারণ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এইসব সেবা নেয়া যাচ্ছে অনায়াসে।

ঘরে বসেই অনেক রকম আর্থিক সেবা নেয়া গেলেও ক্রেডিট কার্ডের বিল পরিশোধের জন্য সাধারণত গ্রাহকদের এতোদিন ব্যাংকে যেতে হতো। সেই প্রক্রিয়াটি এখন সহজ হয়েছে বিকাশের মাধ্যমে। সম্প্রতি ভিসা ক্রেডিট কার্ডের বিল পরিশোধ সেবার পর বিকাশে যুক্ত হয়েছে সিটি ব্যাংক আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট কার্ডের বিল পরিশোধের সুবিধা। বিল পরিশোধের প্রক্রিয়াটি খুব সহজ যা কয়েকটা ক্লিক এর ব্যাপার মাত্র।

বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের পে বিল অপশন থেকে ক্রেডিট কার্ড সিলেক্ট করলে “অ্যামেক্স ক্রেডিট কার্ড বিল” আইকনটি খুঁজে পাবেন গ্রাহক।

পরের স্ক্রিনে কার্ড নাম্বার দিতে হবে। এরপর আসবে এমাউন্ট স্ক্রিন যেখানে গ্রাহকের অ্যামেক্স ক্রেডিট কার্ড বিলের পরিমাণ টাইপ করলে পরবর্তী স্ক্রিনে চলে যাবেন গ্রাহক। পরের স্ক্রিনে বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে “ট্যাপ অ্যান্ড হোল্ড টু পে বিল” বাটনে চাপতে হবে। বিল পরিশোধ সম্পন্ন হয়ে যাবে এবং গ্রাহক পরের স্ক্রিনে ট্রানজেকশন আইডি ও বিলের পরিমাণ সহ লেনদেনটি সম্পন্ন হয়েছে এমন একটি মেসেজ দেখতে পারবেন।

সর্বশেষ ধাপে পে বিল রিকুয়েস্ট পাঠানো হয়েছে এমন মেসেজ দেখতে পারবেন গ্রাহক। যদি কোন কারণে অ্যামেক্স কার্ডের বিল পরিশোধের প্রক্রিয়া বাতিল হয়ে যায় তাহলে গ্রাহক পরের স্ক্রিনে দেখতে পারবেন লেনদেন বাতিল হয়েছে এবং বিলের পরিমাণ বিকাশ অ্যাকাউন্টে ফিরে গিয়েছে এমন একটি মেসেজ। এ ক্ষেত্রে গ্রাহক সিটি ব্যাংকের কল সেন্টারে যোগাযোগ করতে পারেন।

কোভিড-১৯ পরিস্থিতিতে জরুরী প্রয়োজনে স্পর্শবিহীন লেনদেনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এই সময়ে বাইরে না গিয়ে গ্রাহকরা তাদের ক্রেডিট কার্ডের বিল খুব সহজেই বিকাশ একাউন্ট থেকে পরিশোধ করতে পারছেন যা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের উপর গ্রাহকদের আস্থা ক্রমেই বাড়িয়ে তুলছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিডিআই এক্সপোতে যত “সেমিনার এবং প্যানেল আলোচনা”

টেকভিশন২৪ ডেস্ক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি