রবিবার, নভেম্বর ১৫, ২০২৬
22 C
Dhaka

বিএফডিএ অ্যাওয়ার্ডে সেরা বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্ম

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের ‘বাবা সামওয়ান ইজ ফলোয়িং মি’ জিতে নিয়েছে বাংলাদেশ ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশন (বিএফডিএ) অ্যাওয়ার্ড। ২০২৩ সালে শ্রেষ্ঠ ওয়েব ফিল্ম এ ভষিত হয়েছে বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্ম ‘বাবা সামওয়ান ইজ ফলোয়িং মি’।

২০২৩ সালে ওয়েব ফিল্ম বিভাগে শ্রেষ্ঠ ওয়েব ফিল্মের পাশাপাশি শ্রেষ্ঠ কাহিনীকার ও শ্রেষ্ঠ পরিচালক হিসেবে অ্যাওয়ার্ড জিতেছেন ‘বাবা সামওয়ান ইজ ফলোয়িং মি’ এর নির্মাতা শিহাব শাহীন। 

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে ‘বিএফডিএ অ্যাওয়ার্ড ২০২২-২৩’ প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। 

জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ এ মুক্তি পায় ‘বাবা সামওয়ান ইজ ফলোয়িং মি।’ বিঞ্জ অরিজিনাল ওয়েব ফিল্মটি আগামী ১৫ মে থেকে সম্পূর্ণ ফ্রিতে দর্শকরা দেখতে পাবেন বিঞ্জ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজে।   

বিঞ্জ এর হেড অব কন্টেন্ট উম্মে খাইরুন ইসলাম (সুইজী) বলেন, ‘কন্টেন্টপ্রেমিদের জন্য শিহাব শাহীনের অ্যাওয়ার্ড জয়ী এই ফিল্মটি আনতে পেরে আমরা রোমাঞ্চিত। শিহাব শাহীনের এই অনবদ্য অর্জন তাঁর ব্যতিক্রমী মেধা ও প্রয়াসের বহিঃপ্রকাশ।’  

বিঞ্জ সবসময় চেষ্টা করে দর্শকদের রুচির সাথে সামঞ্জস্য রেখে নতুন নতুন কন্টেন্ট উপহার দিতে। এরই ধারাবাহিকতায় বিএফডিএ পেয়েছে “বাবা সামওয়ান ইজ ফলোয়িং মি”। দর্শকের সাথে এই আনন্দ ভাগাভাগির জন্য বিঞ্জ প্রথমবারের মতো আগামী ১৫ মে থেকে বিঞ্জ’র ইউটিউব ও ফেসবুকে দর্শক শ্রোতাদের জন্য এই রোমাঞ্চকর ওয়েব ফিল্মটি স্ট্রিম করার সুযোগ দিচ্ছে সম্পূর্ণ ফ্রি-তে। 

স্ট্রিমিং এর জন্য ভিজিট করুন: https://www.youtube.com/@BingeBangladesh 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

সর্বশেষ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও...

খুলনায় ৬ দিনের ডিজিটাল কম্পিউটার মেলা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: খুলনায় 'আজকের প্রযুক্তি, আগামীর দিনের শক্তি' এই প্রতিপাদ্যকে...

অনলাইন নিউজ পোর্টালকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি