মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
33.2 C
Dhaka

“বাক্কো ইফতার মাহফিল ২০২৩” উদযাপিত

টেকভিশন২৪ ডেস্ক: মহিমান্বিত রমজানের পবিত্রতা ও চেতনার সঙ্গে একাত্ম হতে বাংলাদেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের জন্য নিবেদিত কেন্দ্রীয় ও একক বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’-এর উদ্যোগে গত ২৭ মার্চ, ২০২৩ তারিখে রাজধানীস্থ এক কনফারেন্স হলে “বাক্কো ইফতার মাহফিল ২০২৩” অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটিতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ। তিনি তাঁর বক্তব্যে অনুষ্ঠানের সকল পৃষ্ঠপোষকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করার পাশাপাশি অংশগ্রহণকারী বাক্কোর সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থাসমূহের উচ্চপদস্থ কর্মকর্তা, তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠনসমূহের নেতৃবৃন্দ, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ এবং গণমাধ্যমসমূহের প্রতিনিধিবৃন্দকে ধন্যবাদ প্রদান করেন।

এরপর বক্তব্য রাখেন বাক্কো সহ-সভাপতি জনাব তানভীর ইব্রাহীম । তিনি “বাক্কো নিউজলেটার”-এর সম্পাদক হিসেবে প্রতিষ্ঠানটির এ বছরের নিউজলেটারের আলেখ্য ও বিষয়বস্তু সকলের সামনে তুলে ধরেন।

বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন তাঁর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সকল পৃষ্ঠপোষকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং এরপর বিপিও শিল্পসহ দেশ ও জাতির সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে মাগরিবের আযানের সঙ্গে সঙ্গে আসে ইফতার গ্রহণের পালা।

অনুষ্ঠানের পরবর্তী ধাপে প্ল্যাটিনাম ক্যাটাগরির স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন এএসএল বিপিওর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব জায়েদ আহমেদ। স্পন্সর প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আগত প্রতিনিধিগণ উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ও ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক, এমপির হাত থেকে শুভেচ্ছা স্মারক গ্রহণ করেন।

প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলক তাঁর বক্তব্যে বলেন-“বিপিও শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যে কোন রকমের সাহায্য, সহযোগিতার প্রয়োজন হলে পাশে আছে বাংলাদেশ সরকার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।”

এ সময় তিনি বিপিও শিল্পে ৭০০০০ কর্মসংস্থান সৃষ্টি এবং বর্তমানে এ শিল্প হতে আহরিত ৭০০ মিলিয়ন মার্কিন ডলার রাজস্ব আয়ের পথ সুগম করার জন্য বাক্কোকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানটিতে প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে পৃষ্ঠপোষকতা করে এএসএল বিপিও। গোল্ড ক্যাটাগরিতে স্পন্সর হিসেবে পৃষ্ঠপোষকতা করে ডিজিকন টেকনোলজিস লিমিটেড, ফিফোটেক, এডিএন টেলিকম লিমিটেড, সিনার্জি সলিউশান, নেক্সট ভেঞ্চার্স, মাল্টি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কোম্পানি লিমিটেড, ইগনাইট টেক সলিউশানস, টাইমস এএসএল কল সেন্টার লিমিটেড, সার্ভিস ইঞ্জিন লিমিটেড, ফাইবার অ্যাট হোম, স্কাইলার্ক সফট লিমিটেড, সিনার্জি বিজনেস সলিউশানস, স্কাই টেক সলিউশান এবং দ্য কাউ কোম্পানি লিমিটেড।

সিলভার ক্যাটাগরিতে স্পন্সর ছিল মাই আউটসোর্সিং লিমিটেড, ইম্পেল সার্ভিস অ্যান্ড সলিউশনস লিমিটেড, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেড, নোবেল আইটি সলিউশান লিমিটেড, টেকনোগ্রাম লিমিটেড, জয় কম্পিউটার লিমিটেড, জান অ্যাসোসিয়েটস, স্টার কম্পিউটার সিস্টেমস লিমিটেড, ক্রিয়েটিভ আইটি ইন্সটিটিউট, ক্রিয়েটিভ ক্লিপিং প্যাথ লিমিটেড এবং কেএমএ তাহের ফটোগ্রাফি।

এ দিন ইফতার মাহফিল আয়োজনের পাশাপাশি ছয়শতেরও বেশি এতিম বাচ্চা এবং ছিন্নমূল মানুষের জন্য ইফতারের আয়োজন করে বাক্কো।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি