মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
29.1 C
Dhaka

ইনফিনিক্সের তিন স্মার্টফোন সিরিজ

ইনফিনিক্সের স্মার্টফোনে সর্বমোট ১৮% ছাড় পাওয়া যাবে দারাজ অনলাইন শপে।
টেকভিশন২৪ ডেস্ক:  বাংলাদেশের অন্যতম জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স। নিজেদের যুগান্তকারী উদ্ভাবন দিয়ে ইতোমধ্যে বাজারে সাড়া ফেলেছে তারা। গ্রাহকদের জন্য আছে তাদের তিনটি স্মার্টফোন সিরিজ। নোট, হট ও স্মার্ট সিরিজের প্রতিটি ফোনের আছে অনন্য বৈশিষ্ট্য এবং অসাধারণ সব ফিচার। গ্রাহকের বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করছে এই সিরিজগুলো। চলুন দেখে নেওয়া যাক নোট, হট ও স্মার্ট সিরিজের অনন্য বৈশিষ্ট্যগুলো।
ইনফিনিক্স নোট সিরিজ বড় ডিসপ্লে, শক্তিশালী প্রসেসর এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোনের চাহিদা ক্রমাগত বাড়ছে। গ্রাহকদের এই চাহিদা পূরণেই নোট সিরিজের আবির্ভাব।
উন্নত স্পেসিফিকেশন নিয়ে এই সিরিজের ফোনগুলো গ্রাহকদের প্রিমিয়াম এক্সপিরিয়েন্স দিতে প্রস্তুত। নতুন চাকুরিজীবী, বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য নোট সিরিজ হতে পারে অন্যতম পছন্দ।
ইনফিনিক্স হট সিরিজ দামে কম তবে মানে ভালো এই সিরিজের ফোন। বাজেট একটু কম হলেও সেরা পারফরম্যান্স চাওয়া গ্রাহকদের চাহিদা পূরণ করছে এই সিরিজ। সন্তুষ্টজনক স্পেসিফিকেশন আর ফিচার নিয়ে গেমারদের সেরা পছন্দ ইনফিনিক্সের হট সিরিজ।
ইনফিনিক্স স্মার্ট সিরিজ টাইট বাজেটের গ্রাহকদের জন্য ভালো পারফরম্যান্স পাওয়ার ব্যবস্থা করেছে স্মার্ট সিরিজ। দামের তুলনায় বেশ ভালো স্পেসিফিকেশন নিয়ে কম বাজেটের গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছে এই সিরিজ।
স্মার্টফোনপ্রেমী বিশাল সংখ্যক গ্রাহকের নানা চাহিদা ও বাজেটের কথা বিবেচনা করে বেশকিছু স্মার্টফোন বাজারে এনেছে ইনফিনিক্স। গ্রাহক নিজের জন্য বা প্রিয়জনের জন্য যে সিরিজের স্মার্টফোনই পছন্দ করুক না কেন, দামের তুলনায় তা সবসময়ই ভালো হওয়ার নিশ্চয়তা দিচ্ছে ব্র্যান্ডটি। পাশাপাশি দারাজের অনলাইন শপ থেকে ইনফিনিক্সের ফোন কিনলে, ৮% ভাউচার ডিসকাউন্ট ও ১০% প্রিপেমেন্ট ডিসকাউন্টসহ মোট ১৮% ছাড় পাবেন গ্রাহকরা।
তাছাড়া, ৬ মাস পর্যন্ত ০% ইএমআই-তে ইনফিনিক্সের ফোন কেনার সুযোগ তো থাকছেই।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি