বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

বাক্কোর ১০ম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর ১০ম বার্ষিক সাধারণ সভা গেল ২৮শে নভেম্বর ২০২১ তারিখে রাজধানীর গুলশান ক্লাবে অনুষ্ঠিত হয় । জাতীয় সংগীত এবং পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এর মধ্য দিয়ে শুরু করা হয় বার্ষিক সাধারণ সভা ।

বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সদস্য এবং প্রায় ১১০টি সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এই সভায় অংশ নেন । শুরুতেই ওয়াহিদ শরীফ তার স্বাগত বক্তব্যে বলেন, “করোনা মহামারী চলাকালীন সময়ে বাক্কোর সকল মেম্বাররা এই বিপিও শিল্পের তথা দেশের সুনাম অক্ষুন্ন রাখতে নিরবিচ্ছিন্ন ভাবে গ্ৰাহক সেবা চালু রাখে, যা সর্বত্র প্রশংসিত হয়েছে” ।

বাক্কো সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন সদস্যদের থেকে ৯ম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণীর অনুমোদন গ্রহন করেন এবং বিগত বছরের বাক্কোর সকল কার্যক্রম, অগ্রগতির প্রতিবেদন, বিপিও শিল্পের উন্নয়নের জন্য ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত সম্ভাব্য কার্যক্রমে উপস্থিত সকলে সম্মতি জ্ঞাপন করে ।

তাছাড়া অর্থ সম্পাদক আমিনুল হক ২০২০-২০২১ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সকল সদস্যদের সামনে উপস্থাপন করেন এবং সদস্যগন উক্ত আর্থিক প্রতিবেদনের উপর স্বীকৃতিবাচক মতামত প্রদান করেন । বিগত ৯ম বার্ষিক সাধারন সভায় গৃহীত সিদ্ধান্তের সফল বাস্তবায়ন এবং বিপিও শিল্পের উন্নয়নে সরকারি নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য বাক্কোকে ধন্যবাদ জানায় সদস্য প্রতিষ্ঠানগুলো । একইসাথে ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় বাক্কোর ভবিষ্যৎ করণীয় বিষয়েও মতামত জানান ।  

সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সবধরনের সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল খায়ের । সবশেষে বিপিও ইন্ডাস্ট্রির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বাক্কোর ১০ম বার্ষিক সাধারণ সভার সমাপ্তি ঘোষণা করেন তিনি ।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি