শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
27.7 C
Dhaka

স্যামসাংয়ের নতুন ইউজার ইন্টারফেস ওয়ান ইউআই ৪ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক : সম্প্রতি, মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং নতুন ওয়ান ইউআই ৪ উন্মোচন করেছে, যা প্রাথমিকভাবে গ্যালাক্সি এস২১ এ প্রথম ব্যবহার করা হয়েছে। নতুন এই ইউজার ইন্টারফেসে (ইউআই) রয়েছে উন্নত কাস্টোমাইজেশন অপশন, সেরা প্রাইভেসি ফিচার এবং স্যামসাং’র বিস্তৃত ইকোসিস্টেম ব্যবহারের সুবিধা। এ ইউআই -তে ব্যবহারকারীরা নিজেদের ডিভাইসে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারবেন। খুব শীঘ্রই নতুন ওয়ান ইউআই ৪ আগের গ্যালাক্সি এস ও নোট সিরিজসহ গ্যালাক্সি জেড ও এ সিরিজের স্মার্টফোন এবং ট্যাবলেটে পাওয়া যাবে।

ওয়ান ইউআই ৪ ব্যবহারকারীদেরকে নিজেদের চাহিদা অনুযায়ী দুর্দান্ত কাস্টোমাইজ মোবাইল অভিজ্ঞতা এবং নিজেদের ব্যক্তিত্ব প্রকাশের চমৎকার সুযোগ প্রদান করবে। এতে আছে ফটো রিমাস্টারিং ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা ছবির অরিজিনাল প্রপার্টি নিশ্চিত সহ আকর্ষণীয় ছবি তুলতে পারবেন। এর নতুন কালার প্যালেট থেকে ব্যবহারকারীরা নিজেদের মতো করে আইকন, মেনু ও ব্যকগ্রাউন্ডসহ স্ক্রিনের কনটেন্টের লুক পরিবর্তন করতে পারবেন। এর রিইমাজিনড উইজেট আরও বেশি কাস্টোমাইজ সুবিধা প্রদানের মাধ্যমে ডিভাইসকে অধিক পার্সোনালাইজড করে তুলবে। এই ইউজার ইন্টারফেসে ব্যবহারকারীদের জন্য বিস্তৃত পরিসরে কি-বোর্ড থেকে বিভিন্ন ইমোজি, জিআইএফ ও স্টিকার ব্যবহারের সুবিধা রয়েছে।

এছাড়াও, এর মাধ্যমে নির্ভুল লেখালেখির জন্য স্যামসাং কী-বোর্ডে গ্রামারলি ব্যবহার করা যাবে। উন্নত প্রাইভেসি ও সিকিউরিটি ফিচার থাকায় ব্যবহারকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী তথ্য শেয়ার ও গোপন করতে পারবেন। নিরাপত্তা নিশ্চিতে কোনো অ্যাপ ক্যামেরা বা মাইক্রোফোনের অ্যাক্সেস চাইলে ওয়ান ইউআই ৪ এলার্ট পাঠাবে। পাশাপাশি, এতে নতুন একটি প্রাইভেসি ড্যাশবোর্ড রয়েছে, যাতে ডিভাইসের সকল সেটিংস এবং কন্ট্রোল এক জায়গায় থাকে, এতে ব্যবহারকারীরা সহজেই এক স্থান থেকে নিরাপত্তা বিষয়ক সকল তথ্য দেখতে পারবেন।

এই ইউজার ইন্টারফেসে ব্যবহারকারীরা স্যামসাং -এর ডিভাইস ও থার্ড-পার্টি অ্যাপের চমৎকার ইকোসিস্টেম থেকে সর্বাধিক সুবিধা পাবেন এবং উপভোগ করতে পারবেন দুর্দান্ত মোবাইল অভিজ্ঞতা। শীর্ষস্থানীয় স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি গুগল ডুয়ো’র মত থার্ড-পার্টি অ্যাপগুলো ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা পেতে গুগলের মতো শিল্পখাতের নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করেছে। গ্যালাক্সি জেড সিরিজ, গ্যালাক্সি ওয়াচ বা গ্যালাক্সি ট্যাব – ওয়ান ইউআই ৪ ডাটা সিঙ্ক করার সময় সকল ডিভাইসে একই লুক প্রদান করবে।

এ সম্পর্কে স্যামসাং ইলেকট্রনিকসের মোবাইল কমিউনিকেশনস বিজনেসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সফটওয়্যার প্ল্যাটফর্ম টিমের প্রধান জাংহিউন ইউন বলেন, “আমরা যত তাড়াতাড়ি সম্ভব সকলকে সেরা মোবাইল অভিজ্ঞতার সুবিধা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও বলেন, “সর্বশেষ কাস্টোমাইজেশন ও প্রাইভেসি ফিচার সমৃদ্ধ ওয়ান ইউআই ৪ গ্যালাক্সি স্মার্টফোন ব্যবহারকারীদের সেই প্রতিশ্রুতি অনুযায়ী সেবা প্রদান করবে। শীঘ্রই, অন্যান্য স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীরাও এই সফটওয়্যার আপডেট থেকে সুবিধা গ্রহণ করতে পারবেন এবং নির্বিঘ্নে ইকোসিস্টেম থেকে দুর্দান্ত অভিজ্ঞতা লাভ করবেন।”

এছাড়াও, ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিকে আগের চেয়ে আরও আকর্ষণীয় করতে এতে আছে হাইলাইট রিল ও ফাস্টার ভিডিও’র মতো দুর্দান্ত সব ফিচার। ধীরে ধীরে সকল ডিভাইসে অন্তর্ভুক্ত হতে যাওয়া ওয়ান ইউআই ৪ প্রথমে আসবে গ্যালাক্সি এস২১ -এ। এর পাশাপাশি, গ্যালাক্সি ওয়াচ সিরিজের সফটওয়্যার আপডেট ব্যবহারকারীদের স্বাস্থ্য বিষয়ক উন্নত ফিচার ও নতুন লুক প্রদান করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি