শনিবার, আগস্ট ২২, ২০২৬
34 C
Dhaka

ফ্রিল্যান্সারদের নিয়ে বড় মিটআপ করলো ফাইভার বাংলাদেশ 

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট : শুক্রবার ২৪শে ডিসেম্বর হয়ে গেলো ফ্রিল্যান্সারদের নিয়ে বছরের সবচেয়ে বড় মিটআপ “ফ্রিল্যান্সারস বিগেস্ট মিটআপ”। পুরো ইভেন্টি আয়োজন করে ফাইভার বাংলাদেশ কমিউনিটি। টাইটেল স্পন্সর হিসেবে ছিলেন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এবং “পাওয়ারড বাই” স্পনসর হিসেবে ছিলেন ক্রিয়েটিভ ফ্যাব্রিকা। 

ভাইসারএক্স এর সিইও এবং ফাইভার কমিউনিটি লিডার ফয়সাল মুস্তাফা, ইন্সট্রাক্টরির সিইও এবং ফাইভার কমিউনিটি লিডার রিফাত এম হক, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এর সিইও মনির হোসেন, ক্রিয়েটিভ ফেব্রিকার কমিউনিটি ম্যানেজার রিদওয়ান মোল্লা, আইটিক্লান বিডির সিইও আশিকুল ইসলাম তমাল, পেওনিয়ার এর বাংলাদেশ এম্বাসেডর ইমরাজিনা ইসলাম, কিউটি একাডেমির ফাউন্ডার আহসান উদ্দিন নোমান, বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ডাঃ তানজিবা রহমান, লার্ন উইথ হাসিন হায়দার এর ফাউন্ডার হাসিন হায়দার, ডিউআপেলস এর ফাউন্ডার কামরুজ্জামান শিশির, জামান টক এর অথর গোলাম কামরুজ্জামান, আইসিআইটিপির ফাউন্ডার শরীফ মোহাম্মদ শাহজাহান সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় ফ্রিল্যান্সার এবং আইটি পেশাদাররা এই ইভেন্টে বক্তা হিসেবে ছিলেন। 

গ্রূপটির প্রতিষ্ঠাতা অ্যাডমিন এবং ফাইভার কমিউনিটি লিডার ফয়সাল মুস্তাফার বলেন ” ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সিং থেকে উদ্যোক্তা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, এর ফলে যেমন বৈদেশিক মুদ্রা অর্জিত হবে ঠিক তেমনি অনেক মানুষের কর্মসংস্থান হবে। ফাইভার বাংলাদেশ গ্রুপের মূল উদ্দেশ্য হল বাংলাদেশের সকল ফাইভার ফ্রিল্যান্সারদের জন্য ভালো কিছু করা, পেশাদার ফ্রিল্যান্সারদের অভিজ্ঞতা শেয়ার এর মাধ্যমে নতুনদের সাহায্য করা।”

পুরো ইভেন্ট এর অর্গানাইজিং লিড এবং ফাইভারের কমিউনিটি লিডার রিফাত এম হক বলেন, “কোরোনার মহামারীর কারণে কোনো মিটআপ কিংবা বড়ো কোনো ইভেন্ট তেমনটা হয়নি। তাই প্রায় ২ বছর পর ১০০০+ ফ্রিলান্সাররা এতো বড়ো মিটাপে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। ফ্রিল্যান্সারদের জন্য এরকম ইভেন্ট প্রতিনিয়ত আয়োজন করা উচিত।”

ইভেন্টের টাইটেল স্পন্সর এবং ক্রিয়েটিভ আইটির প্রতিষ্ঠাতা মনির হোসেন বলেন, “এটি ফ্রিল্যান্সারদের জন্য একটি দুর্দান্ত ইভেন্ট হয়েছে, যেখানে তারা ফ্রিল্যান্সিং সহ আইটি সেক্টরের বিভিন্ন টিপস এবং কৌশল সম্পর্কে জানতে পেরেছে। ভবিষ্যতে এরকম ফ্রিল্যান্সার ইভেন্টের মাধ্যমে ফ্রিল্যান্সিং সেক্টরের আরো বেশি অগ্রগতি হবে বলে আমি মনে করি “

এই ইভেন্টের স্পন্সর এবং ক্রিয়েটিভ ফেব্রিকার কমিউনিটি ম্যানেজার মোঃ রিদুয়ান মোল্লা বলেন: “আমরা অভিভূত হয়েছি, কারণ বাংলাদেশের প্রত্যেকটি প্রান্ত থেকে আমাদের মিটাপে ফ্রিল্যান্সাররা এসেছেন। আমরা ফাইভার বাংলাদেশ গ্রুপ থেকে ফ্রিল্যান্সারদের জন্য ক্রমাগত কাজ করে যাচ্ছি, এবং ভবিষ্যতে কিভাবে ফ্রিল্যান্সারদের জন্য আরও সুযোগ প্রদান করা যায় তা নিয়ে আমরা কাজ করব।”

ফাইভার বাংলাদেশ ফ্রিল্যান্সিং কমিউনিটির জন্য ভালো কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বর্তমানে তাদের গ্রুপে (https://www.facebook.com/groups/fiverr.com.bd/) তিন লক্ষ  সদস্য এবং ফ্রিল্যান্সার রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

আইসিটি একাডেমি করতে ঢাবি ও হুয়াওয়ের চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট (সিআইডিইউ) একটি...

টিএমজিবি ও রশিয়ান হাউসের পরিচালকের মধ্যে সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে প্রযুক্তি সাংবাদিকতা ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি