শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.7 C
Dhaka

ফোন রিসিভ করলেই হারিয়ে যেতে পারে গুরুত্বপূর্ণ তথ্য

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল ফোন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান, ব্যাংকিং লেনদেন, যোগাযোগ, শিক্ষা বিনোদন— সবখানেই এখন মোবাইল ফোনের ব্যবহার দেখা যায়। কিন্তু ডিজিটাল এই সুবিধার পাশাপাশি বেড়েছে ঝুঁকিও। হ্যাকাররা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল ব্যবহার করে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন হ্যাক করার পদ্ধতি আবিষ্কার করেই চলেছে।

হ্যাকারদের নতুন কৌশল

সম্প্রতি হ্যাকাররা একটি নতুন কিছু কৌশল ব্যবহার শুরু করেছে। এই কৌশলে তারা একজন ব্যবহারকারীর সঙ্গে ফোনে (whatsapp, imo) কথোপকথন চালিয়ে যায় এবং একই সঙ্গে অন্য একজন হ্যাকার দূর থেকে ‘এক্সপ্লয়েট কমান্ড’ পরিচালনা করে। এই কমান্ডগুলো ম্যালওয়্যার ইনস্টল করতে, সংবেদনশীল ডেটা চুরি করতে বা ডিভাইসটিকে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে ব্যবহার করা হয়ে থাকে।
এ ক্ষেত্রে ব্যবহারকারীকে সরাসরি ফোন করা হয় বা খুদেবার্তায় সহজ শর্তে অর্থ উপার্জনের প্রলোভন দেখানো হয়, যাতে ব্যবহারকারীরা নিজেরাই ফোন করতে উদ্বুদ্ধ হন। 


যেভাবে কাজ করে এই কৌশল

ব্যক্তিগত তথ্য চুরি: হ্যাকাররা প্রথমে ভুক্তভোগীর মোবাইল ফোনের আইপি অ্যাড্রেস ও IMSI নম্বরসহ ব্যক্তিগত তথ্যসমূহ চুরি করা হয়।

ফোনকল: হ্যাকাররা ভুক্তভোগীকে ফোন করে কথোপকথনে জড়িয়ে ফেলা হয়।

এক্সপ্লয়েট কমান্ড: ফোনকলে একজন হ্যাকারের কথোপকথন চলমান থাকাকালে অন্য একজন হ্যাকার ভুক্তভোগীর মোবাইল ফোন লক্ষ করে দূর থেকে ‘এক্সপ্লয়েট কমান্ড’ পরিচালনা করতে থাকে।
আধুনিক প্রযুক্তির অপব্যবহার: অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে দেখা গেছে। ডিভাইসগুলো অপরাধ নিয়ন্ত্রণের কাজে ব্যবহারের কথা থাকলেও ডিভাইসগুলোর মাধ্যমে OTP তথা যে কোনো খুদেবার্তা বাইপাস করতে দেখা যায়। এ পদ্ধতির নাম ম্যান-ইন-দা-মিডেল অ্যাটাক নামে পরিচিত। ব্যবহারকারী কোনো কিছু বুঝে ওঠার আগেই প্রাপ্ত OTP তথা যে কোনো খুদেবার্তা অপব্যবহার করা হয়।  
এ ছাড়া হ্যাকারদের অন্য আরেকটি কৌশল হলো তারা নিজেরা একটি কাল্পনিক নম্বরে ফোন করে নিশ্চিত হন নম্বরটি ব্যবহার হচ্ছে কিনা। অতঃপর ব্যবহারকারীকে ব্যস্ত রেখে ওই নম্বরটি ক্লোন করে বিভিন্ন ধরনের অনৈতিক সুযোগ নেন এবং অপকর্ম করে থাকেন। ওই কাজের নিরাপত্তার জন্য বিদেশি নম্বর ব্যবহার করতে দেখা যায়।

ঝুঁকি:

ডেটা চুরি: সফল হ্যাকিংয়ের মাধ্যমে হ্যাকাররা ভুক্তভোগীর মোবাইল ফোনের পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারে এবং ডেটা চুরি করতে পারে।

ম্যালওয়্যার ইনস্টল: হ্যাকাররা ম্যালওয়্যার ইনস্টল করে ডিভাইসকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে।

কীভাবে নিরাপদ থাকবেন:
যদি ফোন রিসিভ করার পর অপর প্রান্ত থেকে কোনো কথা না বলে চুপ থাকে তা হলে ফোনটি কেটে দিন। ফোন দিয়ে যদি অফার বা বিজ্ঞাপন দেওয়া শুরু করে তা হলেও কেটে দিন। ফোন দিয়ে যদি কোনো প্রলোভন, অ্যাপস ইনস্টল বা গেম খেলে বিজয়ী হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় লাইনটি কেটে দিন। 

সন্দেহজনক ফোনকল কখনই দীর্ঘায়িত করবেন না। আপনার সঙ্গে কথোপকথনের আড়ালে হ্যাকার যদি এক্সপ্লয়েট চালিয়ে ডিভাইসে প্রবেশের চেষ্টা করে সে ক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্ন করার সঙ্গে সঙ্গেই হ্যাকারের সম্পূর্ণ প্রক্রিয়াটি ভেস্তে যাবে।

অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে আসা ফোনকলগুলোতে সতর্ক থাকুন এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবেন না।

সন্দেহজনক ওয়েবলিংকে ক্লিক করবেন না এবং অপরিচিত উৎস থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না।  এ ছাড়া আপনার মোবাইল ফোনের জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন।

লেখক: মেহেদী হাসান 
উপদেষ্টা স্মার্ট সলুশ্যন
সাইবার নিরাপত্তা বিশ্লেষক, সিসিএ ফাউন্ডেশন 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি