রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

ফেসবুকে ব্লু টিক পেতে গুনতে হবে টাকা

টেকভিশন২৪ ডেস্ক: টুইটারের পর এবার ফেসবুক-ইনস্টাগ্রামেও অর্থের বিনিময়ে মিলবে ভেরিফায়েড ব্লু টিক। রবিবার এই কথা ঘোষণা করেছেন মেটা সিইও মার্ক জুকারবার্গ। তার মতে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যথাযথ নিরাপত্তা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সংস্থার তরফে জানানো হয়েছে, সরকারি নথিপত্র খতিয়ে দেখেই ব্লু টিক দেওয়া হবে সংশ্লিষ্ট ইউজারকে।

বিনামূল্যেই ব্যবহার করা যাবে, এমন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসাবেই জনপ্রিয় হয়েছিল ফেসবুক। পরবর্তীকালে একইভাবে জনপ্রিয় হয় মেটার অপর প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। তবে ২০২২ সালে প্রথমবার আর্থিক লোকসানের মুখে পড়ে মেটা। তারপরেই অর্থের বিনিময়ে অ্যাকাউন্ট ভেরিফাই করার নয়া প্রকল্প চালু করেন জুকারবার্গ। আপাতত অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই ব্যবস্থা চালু হবে। কিছুদিন পরে অন্য দেশে শুরু হবে মেটার নয়া ব্যবস্থা।

জুকারবার্গ বলেন, একটি অ্যাকাউন্ট ভেরিফাই করতে ১১.৯৯ মার্কিন ডলার লাগবে। তবে মোবাইল থেকে ব্যবহার করা ফেসবুক অ্যাকাউন্টের জন্য দিতে হবে ১৪.৯৯ মার্কিন ডলার। মেটার দাবি, শুধুমাত্র অর্থের বিনিময়েই ব্লু টিক দেওয়া হবে না। যথাযথ পরিচয়পত্র খতিয়ে দেখা হবে। সেই সঙ্গে ইউজারদের কাছে আরও বেশি করে পৌঁছে দেওয়া হবে ব্লু টিক পাওয়া অ্যাকাউন্টগুলিকে।

তবে ইতিমধ্যেই যেসমস্ত অ্যাকাউন্টগুলি ভেরিফায়েড হয়েছে, সেগুলির ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকরী হবে না। ১৮ বছরের উর্ধ্বে বয়স না হলে অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে না মেটার তরফে। 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি