বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
26.5 C
Dhaka

প্রযুক্তিখাতে ইউআইপাথের আন্তর্জাতিক সম্মাননা পেল জেনেক্স ইনফোসিস

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিখাতে ইউআইপাথের আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছে দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান জেনেক্স ইনফোসিস লিমিটেড। সম্প্রতি শ্রীলংকায় অনুষ্ঠিত এক আন্তর্জাতিক কনফারেন্সে জেনেক্সকে ‘প্রিন্সিপ্যাল রিকগনিশন পুরস্কার’ এ ভূষিত করেছে আন্তর্জাতিক রোবটিক প্রসেস অটোমেশন সফটওয়্যার কোম্পানি ইউআইপাথ। প্রযুক্তিখাতে কাজ করা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক জোরদার করার লক্ষ্যে ইগার্ডিয়ান অ্যানুয়াল পার্টনার কনফারেন্স ‘ক্লিক২৩’ শীর্ষক কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন খাতে ‍রোবোটিক অটোমেশন প্রসেস বা আরপিএ নিয়ে সফলভাবে কাজ করার স্বীকৃতিস্বরূপ জেনেক্সকে এ সম্মাননা দিয়েছে ইউআইপাথ।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ জালাল উদ্দিন বলেন, ‘নিঃসন্দেহে এই স্বীকৃতি জেনেক্স ইনফোসিসের জন্য আরেকটি বড় মাইলফলক। এই অর্জন আমাদের দারুণভাবে অনুপ্রাণিত করবে। এই অর্জনের ফলে প্রযুক্তিনির্ভর চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে আমাদের গ্রাহকদের প্রযুক্তিগতভাবে প্রস্তুত করতে এবং সাফল্য নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতা প্রদান অনুপ্রাণিত হবো।’

জেনেক্স ইনফোসিসের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) আবু তৈয়ব বলেন, ‘ইউআইপাথের কাছ থেকে মর্যাদাপূর্ণ এই পুরস্কার প্রাপ্তিতে আমরা সত্যিই আনন্দিত। সরকার, আর্থিক সেবাদাতা, ইনসুরেন্স কোম্পানি, স্বাস্থ্যসেবাদাতা প্রতিষ্ঠান, টেলিকম, লজিস্টিক, এবং নির্মাতা প্রতিষ্ঠান আমাদের প্রযুক্তি সেবা নিয়ে থাকে। এই স্বীকৃতি গ্রাহকের আধুনিকতম অটোমেশন সেবা নিশ্চিত করতে আমাদের প্রতিশ্রুতি এবং কার্যক্রম আর দৃঢ করবে।’

জেনেক্স ইনফোসিস লিমিটেড উদ্ভাবন এবং উৎকর্ষতার মাধ্যমে অব্যাহতভাবে এর প্রযুক্তি সেবা প্রদান করে গ্রাহক সন্তুষ্টি নিশ্চিত করছে। এর মাধ্যমে জেনেক্স ইনফোসিস বাংলাদেশের প্রযুক্তিখাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ইউআইপাথের পক্ষ থেকে এই স্বীকৃতি প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে জেনেক্স ইনফোসিসের সুনাম আরও দৃঢ় করবে।

উল্লেখ্য ইউআইপাথ হচ্ছে ইন্ডাস্ট্রির একমাত্র অ্যান্ড-টু-অ্যান্ড বিজনেস অটোমেশন প্ল্যাটফর্ম এবং এটি মানুষের কাজ করার পদ্ধতিকে নতুন গতিশীলতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিংয়ের শক্তিকে কাজে লাগিয়ে ইউআইপাথ সফটওয়্যার রোবটগুলি অনেক রুটিন, পুনরাবৃত্তিমূলক ব্যবসায়িক কাজগুলি করতে সক্ষম হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি