বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
30 C
Dhaka

পুড়ছে ইউরোপ, গেমিং কনসোল ব্যবহারে নিষেধাজ্ঞা

টেকভিশন২৪ ইন্টারন্যাশনাল ডেস্ক: ৩৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় গরম হয়ে নষ্ট হওয়ার শঙ্কা রয়েছে গেমিং কনসোলের। তাই তাপ প্রবাহে নাকাল জাপান, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে গেমারদের ‘সুইচ’ কনসোল না খেলার পরামর্শ দিয়েছে জাপানের গেমিং কনসোল নির্মাতা প্রতিষ্ঠান নিনটেন্ডো। গত মঙ্গলবার লন্ডনের তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। ইউরোপের বিভিন্ন শহরে প্রায় প্রতিদিনই এখন ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা।

প্রতিষ্ঠানটি এক টুইট বার্তায় জানিয়েছে, ‘ আপনি যদি গরম কোনো জায়গায় নিনটেন্ডো সুইচ ব্যবহার করেন, তবে এর মূল ইউনিটের তাপমাত্রা বাড়ার আশঙ্কা আছে। তাই তাপমাত্রা পাঁচ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেই কেবল নিনটেন্ডো সুইচ ব্যবহার করুন। চার্জিং অথবা গেম খেলার সময় মূল ইউনিটটি গরম হতে পারে। সুইচ কনসোলটি গরম হওয়ার কারণে সরাসরি স্পর্শে ব্যবহারকারীর ত্বকের ক্ষতি হতে পারে।

এদিকে জাপানের নিনটেন্ডোর ওয়েবসাইটে বলা হয়েছে, ‘সুইচ’, ‘সুইচ লাইট’ ও ‘সুইচ ওলেড’ অতিরিক্ত গরম হওয়ার শঙ্কা রয়েছে। ফলে এ গরমে গেমিং ডিভাইসটি ব্যবহার না করাটাই হবে উত্তম।

বলা করা হচ্ছে, গেমিং কনসোল অতিরিক্ত গরমে বিস্ফোরিত হওয়ার শঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে কোম্পানিটি।

গেমিং কনসোল হলো এক ধরণের গেমিং বক্স বা যন্ত্র যা টিভি বা মনিটরের সাথে সংযুক্ত করে গেম খেলা যায়। গেমিং কনসোলকে অনেকটা কম্পিউটারের সিপিইউ এর সাথে তুলনা করা হয়, যেখানে সিপিইউ হলো কম্পিউটারের মূল অঙ্গ। আর কম্পিউটারের মতো ভিজ্যুয়াল আউটপুট একটি ডিসপ্লেতে প্রদর্শন করে গেমিং কনসোল। এক্সবক্স, প্লেস্টেশন এবং নিনটেন্ডো সুইচ হচ্ছে জনপ্রিয় ভিডিও গেমিং কনসোল।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি