রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

পদ্মা সেতুর উদ্বোধন উদযাপনে স্যামসাংয়ের ফটোগ্রাফি ক্যাম্পেইন

স্যামসাং ডিভাইসে তোলা পদ্মা সেতুর ছবি পোস্ট করে জিতে নিন গ্যালাক্সি এস২২ আলট্রা বা গ্যালাক্সি ট্যাব এ!

টেকভিশন২৪ ডেস্ক: পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উপলক্ষে স্যামসাং মোবাইল বাংলাদেশ নিয়ে এসেছে এক বিশেষ ফটোগ্রাফি ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের আওতায়, যে কোনো স্যামসাং ডিভাইসের মাধ্যমে পদ্মা সেতুর ছবি তুলে স্যামসাং ফ্যানরা এখন জিতে নিতে পারেন ব্র্যান্ড-নিউ গ্যালাক্সি এস২২ আলট্রা বা গ্যালাক্সি ট্যাব এ!

ক্যাম্পেইনে অংশ নিতে ব্যবহারকারীদের যে কোনো স্যামসাং স্মার্টফোন দিয়ে পদ্মা সেতুর ছবি তুলতে হবে এবং https://www.facebook.com/SamsungBangladesh/photos/a.321070807919941/6047576365269328/ এই পোস্টের কমেন্টসে #উইথগ্যালাক্সি এবং #স্যামসাং হ্যাশট্যাগসহ ছবিটি আপলোড করতে হবে।

ক্যাম্পেইনের বিজয়ীর জন্য থাকছে একটি গ্যালাক্সি এস২২ আলট্রা স্মার্টফোন, সেই সাথে ২য় থেকে ১০ম স্থান অধিকারীরা প্রত্যেকে পাবেন একটি করে গ্যালাক্সি ট্যাব এ। প্রতিযোগীতায় অংশ নিতে ১৫ জুলাইয়ের মধ্যে নিজের তোলা সেরা ছবিটি জমা দিতে হবে।

এ উপলক্ষে স্যামসাং মোবাইলের হেড অব মোবাইল মোঃ মূয়ীদুর রহমান বলেন, “পদ্মা বহুমুখী সেতু আমাদের দেশের গর্বের প্রতীক। আমরা সবাই সম্প্রতি এই স্থাপনার গৌরবময় উদ্বোধনের সাক্ষী হয়েছি; এবং অধীর আগ্রহে এটি ঘুরে আসার অপেক্ষায় রয়েছি! এই গৌরবময় অর্জনের আনন্দকে ছড়িয়ে দিতে স্যামসাং বাংলাদেশ ফ্যানদের জন্য এই ফটো কনটেস্টের আয়োজন করেছে। আমরা আশা করছি, এই ক্যাম্পেইনের মাধ্যমে ব্যবহারকারীদের মধ্যে নিজেদের আনন্দ একসাথে ভাগাভাগি করে নেওয়ার এক উপলক্ষ্য তৈরি হবে”।

ক্যাম্পেইন সম্পর্কে আরও জানতে ভিজিট করুন স্যামসাং বাংলাদেশের ফেসবুক পেইজ https://www.facebook.com/SamsungBangladesh/ এবং https://mygalaxy.fdl.com.bd/s22’s-digital-photo-contest.html

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি