বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
25.6 C
Dhaka

পদত্যাগ করলেন টুইটারের নিরাপত্তা প্রধান

টেকভিশন২৪ ডেস্ক: টুইটারে নিয়োগ পাওয়ার এক বছরের মাথায় চাকরি ছাড়লেন মাইক্রোব্লগিং ওয়েবসাইটটির নিরাপত্তা প্রধান এলা ইরউইন। বৃহস্পতিবার তিনি তার পদত্যাগপত্র টুইটারকে মেইল করে জানিয়েছেন। জবাবে টুইটার থেকে একটি ‘বিষ্ঠার ইমোজি’ পাঠানো হয় তাকে। এ খবর দিয়েছে আল-জাজিরা।

খবরে জানানো হয়, সাম্প্রতিক সময়ে টুইটারের বিরুদ্ধে ‘ক্ষতিকারক কন্টেন্ট’ বৃদ্ধির অভিযোগ তুলছে একটি পক্ষ। তাদের দাবি, মার্কিন ধনকুবের ইলন মাস্ক টুইটার কিনে নেয়ার পর থেকেই এই অবস্থা দেখা যাচ্ছে। যদিও মাস্ক বিষয়টি অস্বীকার করে জানিয়েছেন, তিনি মূলত সবাইকে কথা বলার সুযোগ দিতে চান। কারও কথা ভালো লাগছে না মানেই এই না যে তিনি ঘৃণা ছড়াচ্ছেন।

তবে এই সমালোচনার মধ্যেই টুইটারের ‘ট্রাস্ট এন্ড সেফটি’ বিভাগের প্রধান এলা পদত্যাগের ঘোষণা দিলেন। তিনি যদিও টুইটারে নিয়োগ পেয়েছিলেন বিভাগ প্রধানের সহকারী হিসাবে। তবে গত নভেম্বর মাসে সাবেক প্রধান ইয়োয়েল রোথ পদত্যাগ করলে, এলাকে নিরাপত্তা বিভাগের প্রধান করা হয়। টুইটারের কন্টেন্ট নীতিমালা দেখভাল করতেন তিনি।

তার পদত্যাগ নিয়ে ইলন মাস্কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি।
গত মাসেই টুইটারের নতুন সিইও নিয়োগের কথা জানিয়েছেন মাস্ক। এর মধ্য দিয়ে টুইটারের কার্যক্রমও বদলে যাওয়ার আশা করা হচ্ছে। ইলন মাস্ক টুইটার কিনে নিয়েই হাজার হাজার কর্মীকে ছাটাই করেছেন। তার দাবি ছিল যে, টুইটারে অপ্রয়োজনীয় বহু কর্মী রয়েছে। তাদের ছাড়াই টুইটার ভালোভাবে চলতে পারবে বলেও মন্তব্য করেছিলেন মাস্ক। টুইটার কিনে নেয়ার সাত মাস পর মাস্কের ধারণাকে সঠিক বলেই মনে হচ্ছে। যদিও ইলন মাস্কের অধীনে টুইটারকে নিরাপদ ভাবছেন না অনেক সমালোচকই।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

সর্বশেষ

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি