রবিবার, আগস্ট ১৬, ২০২৬
27 C
Dhaka

নিজস্ব “ই-স্টোর” চালু করছে ভিভো বাংলাদেশ

ভিভো পণ্য ইতোমধ্যে পাওয়া যাচ্ছে জিএন্ডজি, পিকাবু, রবিশপ, অথবা’র মত শীর্ষস্থানীয় ই-কমার্স প্লাটফর্মজুড়ে। 

টেকভিশন২৪ ডেস্ক : শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ভিভো শীঘ্রই বাংলাদেশে চালু করতে যাচ্ছে তাদের মালিকানাধীন নিজস্ব ই-স্টোর ’ভিভো ই-স্টোর’। করোনা অতিমারীর কারণে দেশে অনলাইন কেনাকাটা অনেক বেড়েছে। ক্রেতারা ক্রমেই ই-কমার্স এবং অনলাইন শপিংয়ের দিকে ঝুঁকছেন। তাই ভিভো তাদের লেটেস্ট উদ্ভাবিত উন্নত স্মার্টফোনগুলো সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছে দিতে সম্প্রতি ই-স্টোর খোলার এই ঘোষণা দেয়।

তবে, ইতোমধ্যে কোম্পানিটির জোরালো উপস্থিতি রয়েছে দেশের অন্য শীর্ষস্থানীয় ই-কমার্স প্লাটফর্মে; যেমন: জিএন্ডজি, পিকাবু, রবিশপ এবং অথবা’তে ।

৩০টিরও বেশি দেশে বিদ্যমান ভিভো; ২০১৭ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে । যাত্রা শুরুর পর থেকে ভি, ওয়াই, এস এবং সর্বশেষ এক্স সিরিজের মত অনেক উদ্ভাবনী এবং উন্নত স্মার্টফোন বাজারে এনেছে ।

ভিভো গত আড়াই বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশে এই ই-পার্টনারদের সঙ্গে কাজ করছে ভিভো’র বিতরণ চ্যানেল শক্তিশালী করে দেশজুড়ে ভিভো স্মার্টফোন সহজলভ্য করতে। এসব ই-কমার্স ওয়েবসাইটে কেনাকাটার অফুরন্ত সুযোগ ছাড়াও রয়েছে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্ট। স্মার্টফোন কেনা যাচ্ছে ক্যাশ ডেলিভারি, ইএমআই অপশন, ডেবিট/ক্রেডিট কার্ড, এমএফএস (বিকাশ, নগদ ইত্যাদি) এর মতো বিভিন্ন পেমেন্ট সিস্টেমে ।

এমনকি ভিভো পণ্যের প্রতি গ্রাহক আকর্ষণ বাড়াতে ভিভো এবং ই-কমার্স সাইটগুলো যৌথভাবে ব্লুটুথ, হেডফোন, স্মার্টওয়াচ, পাওয়ার ব্যাংক, পোর্টেবল স্পিকারের মতো নানা উপহার অফার করেছে।

ভিভো বাংলাদেশের এমডি মি. ডিউক বলেন, ‘এশিয়ায় দ্রততম বিকশিত বাজারগুলির মধ্যে একটি বাংলাদেশ। দেশের শীর্ষ স্থানীয় ই-টেইলারদের অংশীদার হওয়া এবং বাজার এতো প্রশস্ত করতে পারা আমাদের সৌভাগ্যের বিষয়। বাংলাদেশী গ্রাহকদের মন জয় করার ক্ষেত্রে এসব ই-টেইলাররা সম্ভাবনাময় অংশীদার। আমাদের স্থানীয় ক্রেতাদের উন্নত মানের পণ্য সরবরাহের জন্য আমরা এখন ভিভো’র ই-স্টোর খোলার অপেক্ষায় রয়েছি- যা এখন দ্রুতগতিতে প্রক্রিয়াধীন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

সাইবার নিরাপত্তা জোরদারে সিআইআরএস ও এনআরএস উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন জাতীয়...

যাত্রা শুরু করলো ‘জিরাইল সোসাইটি’,প্রথম আহ্বায়ক কমিটি ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: “ঐতিহ্য - ঐক্য - সহযোগিতা - উন্নয়ন”...

সর্বশেষ

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন...

লাইফস্টাইল ব্র্যান্ড ‘হাইফিউচার’র পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক...

রংপুরে মোবাইল টাওয়ারের রেডিয়েশন নিয়ে বিটিআরসির জরিপ

টেকভিশন২৪ ডেস্ক: রংপুর শহর ও পার্শ্ববর্তী এলাকায় মোবাইল টাওয়ারসহ...

ইন্টারনেট প্যাকেজেই মিলবে ওটিটি ও ডিজিটাল সেবা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) দেশের ইন্টারনেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি