শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
27 C
Dhaka

নাজিহার আইটির হাত ধরে আবারও নারী কাবাডি লিগ চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ গেমসের চ্যাম্পিয়ন আনসার ও ভিডিপি এবং জামালপুর কাবাডি একাডেমির ম্যাচ দিয়ে ৯ বছর পর শুরু হয়েছে নারী কাবাডি লীগ। উদ্বোধনী দিনে জয় পেয়েছে বাংলাদেশ আনসার। তারা ৬৬-৭ পয়েন্টে হারায় জামালপুর কাবাডি একাডেমিকে।

বুধবার (২৪ নভেম্বর) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ডিআইজি হাবিবুর রহমান, জনতা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও লীগ কমিটির চেয়ারম্যান আবদুছ ছালাম আজাদ, নাজিহার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান প্রমুখ।

নারী কাবাডি লীগ সবশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১২ সালে। দীর্ঘ নয় বছর পর শুরু হওয়া এই লীগে অংশ নিচ্ছে ১১টি দল। দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে লীগ পদ্ধতিতে খেলবে। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনাল খেলবে। ফাইনাল ম্যাচ হবে আজ ৩০ নভেম্বর।

সর্বশেষ অনুষ্ঠিত লীগে অংশ নেওয়া দলগুলোর মধ্যে শুধু আজাদ স্পোর্টিং ক্লাব এবার অংশ নিচ্ছে। ১১টি দলের মধ্যে ৮টি দলই ঢাকার বাইরের। খেলোয়াড়দের আবাসনের ব্যবস্থা করা হয়েছে ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে।

সম্প্রতি বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অপু বিশ্বাস। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত ৫ কাউন্সিলরের একজন হিসেবে কাবাডি ফেডারেশনের সদস্য হয়েছেন তিনি। নির্বাচিত ২৫ সদস্যের কমিটিতে একমাত্র অপু বিশ্বাসই নারী।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি