বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
26.5 C
Dhaka

নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানার ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২০ অর্জন

টেকভিশন২৪ প্রতিবেদক: চতুর্থ ডিজিটাল বাংলাদেশ দিবস এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এবং উক্ত অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ পুরস্কার গ্রহণ করেন।
 
ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে নরসিংদী জেলার জনবান্ধব এবং সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন তার অনন্য ও ব্যতিক্রমী উদ্যোগ “ভূমি অধিগ্রহন সফটওয়্যার ব্যবহার করে ক্ষতিপূরণ প্রদান” এর মাধ্যমে এ অঞ্চলের জনগণের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ প্রাপ্তি সহজীকরণ, মামলা সংক্রান্ত তথ্য সংরক্ষণ সুবিধা ও ভূমির সকল খতিয়ানের তথ্য সংরক্ষণসহ সেবা সহজীকরণে বিভিন্ন ডিজিটাল প্লাটফর্ম, অ্যাপস এবং ওয়েবসাইট তৈরীর স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক জাতীয় পর্যায়ে সরকারি-কারিগরি ক্ষেত্রে শ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে “জাতীয় ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২০” এ ভূষিত হন।
 
 
১২ ডিসেম্বর ২০২০ খ্রি তারিখ অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ এঁর ভার্চূয়াল উপস্থিতিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক মহোদয়ের নিকট হতে জেলা প্রশাসক “জাতীয় ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২০” এর ক্রেস্ট ও সম্মাননা সনদ গ্রহন করেন।
 
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, নরসিংদী জেলাবাসীর জন্য এটা অত্যন্ত আনন্দের সংবাদ। জনগণের সেবা প্রাপ্তি সহজীকরণে জেলা প্রশাসন, নরসিংদীর এ কার্যক্রম অব্যাহত আছে ও থাকবে।

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি