শনিবার, জুলাই ১৮, ২০২৬
29.7 C
Dhaka

নতুন সামাজিক যোগাযোগ মাধ্যম ‘থ্রেডস’ চালু করবেন যেভাবে

টেকভিশন২৪ ডেস্ক: টুইটারকে টক্কর দিতে ‘থ্রেডস’ নামের একটি সামাজিক যোগাযোগ অ্যাপ এনেছেন মেটা প্রধান মার্ক জুকারবার্গ। বিশ্বের বিভিন্ন প্রান্তে অ্যাপটি লঞ্চ করা হয়েছে। এরইমধ্যে তা গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে।

থ্রেডস অ্যাপটি লঞ্চের কয়েক দিনেই মধ্যেই ১০ কোটির বেশি ডাউনলোডের নজির সৃষ্টি করেছে। মেটা এই অ্যাপটিকে ইনস্টাগ্রামের এক্সটেনশন হিসেবেই নিয়ে এসেছে। এর ফিচারগুলোর অনেকাংশেই মিল রয়েছে টুইটারের সঙ্গে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের থ্রেডস-এর প্রতি আকৃষ্ট করতে প্রথম থেকেই স্বয়ংক্রিয়ভাবে ব্লু টিক দেয়া হচ্ছে।

নতুন সোশ্যাল মিডিয়ায় স্বাদ পেতে এক নজরে দেখে নেওয়া যাক মেটা থ্রেডস অ্যাপের সাইন আপ পদ্ধতি।
সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে ‘Threads an Instagram app’। তারপর অ্যাপটি ইনস্টল করে স্ক্রিনের নিচে ‘Log in with Instagram’ অপশনে ট্যাপ করতে হবে। এখানে আপনাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজারর নেম ও পাসওয়ার্ড দিতে হবে।

thereds প্রোফাইল সেটআপ করার জন্য দুটি অপশন পাবেন। একটি ইনস্টাগ্রামের প্রোফাইল এখানে ইম্পোর্ট করতে পারবেন যার জন্য ‘Import from Instagram’ বাটনে ট্যাপ করতে হবে।

আরেকটি আপনি ম্যানুয়ালি নিজের বায়ো, লিংক ও প্রোফাইল পিকচার সেট করতে পারেন। এই সমস্ত হয়ে গেলে ‘Next’ বাটনে ক্লিক করতে হবে।

এবার পাবলিক ও প্রাইভেট প্রোফাইলের দুইটি অপশন আসবে। কারও বয়স যদি ১৮ বছরের নিচে হয় তাহলে টোমেটিক ডিফল্ট অপশন হিসাবে প্রোফাইল প্রাইভেট থাকবে।

ইনস্টাগ্রামে আপনি যাদের ফলো করেন তাদের এই অ্যাপে ফলো করতে পারেন কিংবা প্রক্রিয়াটি স্কিপ করে যেতে পারেন।

সব কাজ হয়ে গেলে ‘Join Threads’ অপশনে ট্যাপ করতে হবে। এই অ্যাপ সকল ইউজারদের জন্য সম্পূর্ণ ফ্রি।
সবচেয়ে সাহসী দৃশ্যের ওয়েব সিরিজ এটি, কারও সামনে দেখবেন না কীভাবে থ্রেডে পোস্ট আপলোড করবেন?

টুইটারে যেমন টুইট বলা হয় তেমনই এখানে টেক্সট পোস্টকে বলা হয় থ্রেড। সর্বোচ্চ ৫০০ ক্যারেক্টার আপলোড করতে পারবেন। নতুন থ্রেড আপলোড করার জন্য অ্যাপের হোমস্ক্রিন ‘New Thread’ বাটনে ক্লিক করে প্রোফাইলে শেয়ার করা যাবে। টেক্সট, ছবি ছাড়া সর্বোচ্চ ৫ মিনিটের ভিডিও আপলোড করতে পারবেন থ্রেডস অ্যাপে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি