সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
28 C
Dhaka

নকল মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে-বিটিআরসি

চোরাই বা অবৈধ পথে আনা অথবা দেশে তৈরি নকল মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে অচিরেই।

এমন পথে আনা যেসব ফোন ২০১৯ সালের ১ আগস্ট থেকে বাংলাদেশের টেলিযোগাযোগ নেটওয়ার্কে সক্রিয় রয়েছে সেগুলো বন্ধ হয়ে যাবে।

রোববার এক বিজ্ঞপ্তি দিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এ বিষয়ে ব্যবহারকারীদের সতর্ক হতে বলেছে।  

বিটিআরসির স্পেকট্রাম বিভাগের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ ফয়সাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৯ সালের ২৯ জুলাই বিটিআরসি এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোবাইল ফোন কেনার ক্ষেত্রে তার বৈধতা বা আইএমইআই যাচাই করে নেবার অনুরোধ করেছিল গ্রাহকদের। সেই সঙ্গে দোকানদারের কাছ থেকে রশিদ নিতেও বলেছিল বিটিআরসি। 

এছাড়াও নিজের মোবাইল ফোনটি বৈধ কিনা সেটি যাচাই করতে বলেছে  বিটিআরসি। সেজন্য মোবাইল ম্যাসেজ অপশনে গিয়ে KYD স্পেস দিয়ে ১৫ সংখ্যার আইএমইআই নম্বর লিখে ১৬০০২ নম্বরে পাঠালে দেখা যাবে মোবাইল বৈধ কিনা। 

আর মোবাইল ফোনের আইএমইআই নম্বর জানতে প্যাকেটের গায়ে অথবা *#০৬# ডায়াল করে জেনে নিতে পারবেন। 

বিটিআরসি তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, যাদের হ্যান্ডসেট ২০১৯ সালের ১ আগস্টের পর নকল বা অবৈধ পথে আনা হয়েছে এবং সেগুলো দেশের নেটওয়ার্কে যুক্ত রয়েছে সেগুলো বন্ধ করে দেবে। সেজন্য নিয়ন্ত্রণ সংস্থা তাদের ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) এর মাধ্যমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করবে। 

গত বছরের ২২ জানুয়ারি আইএমইআই ডেটাবেইজ চালু করে বিটিআরসি। 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি