বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬
31.3 C
Dhaka

আইসিটি পেশাজীবীদের চাকুরীর নিরাপত্তা দেয়া উচিত -জি এম কাদের

শনিবার , ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে, আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশ (আইসিটিইএসবি ) কর্তৃক আয়োজিত ‘মেম্বার মিট-আপ ও আইসিটি ক্যারিয়ার কাউন্সিলিং’ অনুষ্ঠিত হয়েছে ।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়্যারম্যান ও বিরোধী-দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকভ্যালী নেটওয়ার্ক লিমিটেড-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের সাবেক সচিব সৈয়দ জিয়াউল হক;  এটিএন বাংলার ভাইস সাবেক ভাইস-প্রেসিডেন্ট (আইটি) বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুশতাক আহমদ রূমী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট  এর এডভোকেট ; অ্যাডমিনিস্ট্রেটিভ আপীলেট ট্রাইব্যুনালস কোর্ট অফ বাংলাদেশ এর প্যানেল এডভোকেট এডভোকেট ড.মুন্সী শাহজাহান ও বিশেষ স্পিকার ছিলেন র‌্যাপলস লিমিটেডের চিফ অপারেটিং অফিসার ইসতিয়াক আহমেদ ভূঁইয়া।

সভাপতিত্ব করেন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অফ বাংলাদেশের প্রেসিডেন্ট ও ইঞ্জিনিয়ার এলাহান এবং সঞ্চানলায় ছিলেন আইসিটিইএসবির মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন আইসিটিইএসবির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, মোঃ আবু বক্কর সিদ্দিক,মোঃ আব্দুস সালাম, যুগ্ম সচিব তানভীর আহমেদ ,আশফাকুর রহমান, এনামুল হাসান , কোষাধক্ষ্য জিয়াউর রহমান ,এক্সিকিউটিভ মেম্বার ইসমাইল হোসেন , আইসিটিইএবসির মেম্বারবৃন্দ, আইসিটি পেশাজীবী বৃন্দ ও বিভিন্ন অতিথিবৃন্দসহ আরো অনেকেই।

এ সময় আইসিটি পেশাজীবীদের প্রতি গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেন, ‘আইসিটি পেশাজীবীদের চাকুরী ক্ষেত্রে বিভিন্ন হয়রানি বন্ধ সহ তাদেরকে চাকুরীর নিরাপত্তা দেয়া উচিত, বাংলাদেশে আইন অনেক হয়, কিন্তু আইন বাস্তবায়ন করতে গিয়ে অনেক বাধার সৃষ্টি হয়,কারণ, যাদের বিরুদ্ধে আইন করা হয়, তারা অনেক শক্তিশালী হয়,তারাই আইনের ফাঁকে গিয়ে অনেকেই অনিয়ম করে। আইসিটি সেক্ট্রর একটি উন্নয়নশীল সেক্ট্রর,আইসিটি পেশাজীবীরাই বাংলাদেশ কে এগিয়ে  নিয়ে যাচ্ছে। আমরা আইসিটিতে যদি অগ্রসর হতে না পারি, তবে সারা পৃথিবী থেকে বিছিন্ন হয়ে যাব ,তাই যেভাবেই হোক আইসিটিতে অগ্রসর হতে হবে।

জি এম কাদের এমপি আরো বলেন ‘প্রফেশনালিজম যদি ডেভেলমেন্ট করতে পারি, তাহলেই বাংলাদেশে আইসিটি পেশাজীবীরা দক্ষ জনশক্তি হিসেবে আর্বিভাব হতে পারবে, এবং সত্যিকার অর্থেই দেশকে সামনে এগিয়ে নিতে বড় ধরনের ভূমিকা রাখতে পারবে, এটা আমার বিশ্বাস’।

বিশেষ অতিথি সৈয়দ জিয়াউল হক বলেন ‘আইসিটি মেধাবিদের প্রমোশন হচ্ছে না, আইটি ক্ষেত্রে বড় সমস্যা শিক্ষা ব্যবস্থা, বেসিক এডুকেশন খুব ভাল করতে হবে, ম্যাথমেটিক্স-এ ভাল না করলে ভাল প্রোগ্রাম হয়া যায় না ’।

এ সময় বক্তব্যে সভাপতি ইঞ্জি এলাহান উদ্দিন বলেন,‘আইসিটিইএবি সরকারের সহযোগিতায় প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার লক্ষে কাজ করবে এবং ডিজিটাল বাংলাদেশের প্রধান হাতিয়ারের সহযোদ্ধা আইসিটি পেশাজীবীদের সকল সুযোগ-সুবিধা আদায়ের লক্ষে কাজ করবে।’

উক্ত অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে রাখেব সংগঠনের মহাসচিব এস এম মোয়াজ্জেম হোসেন ।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে...

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি