শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.5 C
Dhaka

ধামাকাশপিং ডটকমে চলছে অনলাইন বইমেলা

টেকভিশন২৪ ডেস্ক: অমর একুশে ফেব্রুয়ারি ও অন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে ‘ধামাকা অনলাইন বইমেলা’ উদ্বোধন করা হয়েছে। করোনাভাইরাস মহামারিতে বিশ্বের অনেক দেশেই বাতিল হয়েছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় দেশের সবচেয়ে বড় বইমেলার আয়োজনও শুরু হয়নি ফেব্রুয়ারি মাসে। তবে দেশের অগনিত বইপ্রমিদের জন্য গতকাল বুধবার দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন শপিং প্লাটফর্ম ধামাকাশপিং তাদের ওয়েবসাইটে (dhamakashopping.com) ব্যাপক ছাড়সহ মাসব্যাপী বইমেলার উদ্বোধন করেছে।

শারীরিক অসুস্থতার কারণে সরাসরি উপস্থিত হতে না পারলেও ভার্চুয়ালি যুক্ত হয়ে ধামাকাশপিংয়ের অনলাইন বইমেলার উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। ভার্চুয়ালি আরো যুক্ত হয়েছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন।

বিশিষ্ট কবি অসীম সাহার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য কবি, সাহিত্যিক, প্রকাশক এবং ধামাকাশপিং এর ব্যবস্থাপনা পরিচালক জসীম উদ্দীন চিশতী।

উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট কবি অসীম সাহা বলেন, ‘ধামাকার এই আয়োজন বইমেলায় নতুনত্ব আনলো। আমরা সারা বছর অপেক্ষায় থাকি কখন বই মেলা শুরু হবে। প্রতিবছর পহেলা ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা শুরু হলেও এবারই ব্যতিক্রম ঘটেছে। করোনা মহামারিতে এবারের মেলা এখনো শুরু করা সম্ভব হয়নি। এই প্রেক্ষাপটে ধামাকা আয়োজিত অনলাইন বইমেলা সত্যিই প্রশংসার দাবিদার। আমি এই মেলার সাফল্য কামনা করছি।’

অনলাইন বই মেলা সম্পর্কে ধামাকার চিফ অপারেটিং অফিসার সিরাজুল ইসলাম রানা বলেন, ‘মানুষের সবচেয়ে বড় বন্ধু হচ্ছে বই। মূলত বই পিপাসুদের জন্যই ভাষার মাসে আরো বেশি বই পড়তে উৎসাহিত করতে আমরা ধামাকা অনলাইন বইমেলার আয়োজন করেছি। কোনো ধরনের ডেলিভারি চার্জ ছাড়াই সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়ে বই কিনতে পারবেন গ্রাহক। ইতোমধ্যে বিভিন্ন প্রকাশনী সংস্থার প্রায় সহস্রাধিক বইয়ের তালিকা আমাদের ওয়েবসাইটে যুক্ত হয়েছে। আমরা মনে করি এই মেলার মাধ্যমে লেখক, প্রকাশক সর্বোপরি পাঠকদের মধ্যে একটি মেলবন্ধন রচিত হবে।’

লাইফস্টাইল পণ্যেরে পাশাপাশি বই এর মতো একটি বুদ্ধিবৃত্তিক বিষয়বস্তুকে অনলাইন শপিং প্লাটফর্মে যুক্ত করায় দেশবরেণ্য প্রকাশকরা ধামাকাশপিং কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। ধামাকাশপিংয়ের বইমেলা থেকে গ্রাহকরা হাজারো বইয়ের মধ্যে থেকে তাদের পছন্দের বই কিনতে পারবেন সর্বোচ্চ ৪০ শতাংশ ছাড়ে। পাশাপাশি পাবেন ফ্রি ডেলিভারি সুবিধা।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি