শনিবার, নভেম্বর ১৪, ২০২৬
23 C
Dhaka

দ্বিপাক্ষিক বৈঠকে বসুন্ধরা আবাসিকের ‘ইন্টারনেট ব্লাকআউট’ প্রত্যাহার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য ‘ইন্টারনেট ব্লাকআউট’ তিন শর্তে প্রত্যাহার করে নিয়েছে ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবি। রোববার রাতে আল্টিমেটাম দেয়ার পর আজ সোমবার (২২ মে) বনানীর আইএসপিএবি সচিবালয়ে বসুন্ধরা গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বাম্বল বি’র হেড অব অপারেশন সাইফুল হাসানের নেতৃত্বে একটি দ্বিপাক্ষিক বৈঠকে চাঁদা দাবি প্রত্যাহার এবং কেটে দেয়া লাইন পুনরায় চালুর বিষয়ে ঐক্যমত্যে পৌঁছায় ঘোষিত সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়া হয় বলে জানিয়েছেন আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক।

বৈঠকে আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল কাইয়ুম রাশেদসহ বসুন্ধরা আবাসিকে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর শীর্ষ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ইমদাদুল হক বলেন, বৈঠকে সেবা পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়ার বিপরীতে আমরা তিনটি দাবি উত্থাপন করেছি। এগুলো হচ্ছে- বসুন্ধরা আবাসিক এলকায় সকল ইন্টারনেট সেবাদাতার প্রবেশাধিকার উন্মুক্ত করে দেয়া, সেখানে থাকা আমাদের পপগুলো’র নিয়ন্ত্রণ ও ভাড়া পুরোপুরি আইএসপিএবি’র মাধ্যমে পরিচালনা এবং এক দেশ এক রেট বাস্তবায়নে সম্পূর্ণ রূপে চাঁদা প্রত্যাহার। বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধাতে শিগগিরি আরও একটি বৈঠক হবে বলেও জানান তিনি।

নাজমুল করিম ভূঁইয়া জানান, আইএএসপিএবি সদস্যরা, সরকারকে যথাযথ ভ্যাট-ট্যাক্স দিয়ে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিশ্বপ্রশংসিত ‘এক দেশ এক রেট’ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। তাই তারা সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে বসুন্ধরা আবাসিকে সংযোগ পুনরায় চালুর কাজ শুরু করেছেন। গতকাল পর্যন্ত কাটা পড়া ৫ হাজার লাইন ঠিক করতে কিছুটা সময় লাগবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

সর্বশেষ

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি