মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
27 C
Dhaka

দেশে ৫জি স্মার্টফোন আনতে ইভ্যালি-রিয়েলমির যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক তথা ফাইভ-জি সমর্থিত স্মার্টফোন দেশের বাজারে আনতে একসাথে কাজ করবে ইভ্যালি ও রিয়েলমি। কৌশলগত অংশীদার হিসেবে দেশে ফাইভ-জি’র প্রসার ঘটাতে গ্রাহকদের জন্য দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি এবং বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি একসাথে সুলভমূল্যে ফাইভ-জি স্মার্টফোন নিয়ে আসবে।

নিত্যদিনের অনুষঙ্গ ফাইভ-জি স্মার্টফোন হবে বাংলাদেশের সবার জন্য- এই মূলমন্ত্রকে সামনে রেখে একযোগে কাজ করবে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি এবং ইভ্যালি। ইতোমধ্যে ক্যানালিসের প্রতিবেদন অনুসারে, রিয়েলমি দেশের শীর্ষ তিন মোবাইল ব্র্যান্ডের একটিতে পরিণত হয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের বাজারে সুলভমূল্যে ফাইভ-জি স্মার্টফোন নিয়ে আসার লক্ষ্যে সম্প্রতি ইভ্যালি কার্যালয়ে রিয়েলমি এবং ইভ্যালির মধ্যে কৌশলগত সমঝোতা স্মারক সই হয়েছে। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং রিয়েলমির ব্যবস্থাপনা পরিচালক টিম শাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। 

চুক্তি স্বাক্ষর উপলক্ষ্যে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, আমরা ইভ্যালি এবং রিয়েলমি একত্রে একে অপরকে সহযোগিতা করবো বাংলাদেশে ফাইভ-জি এর বিস্তার ও পরিধি বাড়ানোর জন্য। এর জন্য সব থেকে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে ফাইভ-জি সমর্থিত স্মার্টফোনের দাম গ্রাহকদের নাগালে নিয়ে আসা। এই কাজটিই করবে ইভ্যালি ও রিয়েলমি।

অন্যদিকে এই অংশীদারিত্ব ও সমঝোতা চুক্তি নিয়ে রিয়েলমি এর  ব্যবস্থাপনা পরিচালক টিম  শাও বলেন, আগামী দুই বছরের মধ্যে রিয়েলমি যেসব স্মার্টফোন নিয়ে আসবে, তার মধ্যে ৭০ শতাংশই হবে ফাইভ-জি স্মার্টফোন। আর প্রযুক্তিকরণের এই অগ্রগতিতে নেতৃত্ব দিবে রিয়েলমি। রিয়েলমি স্থানীয় বাজারে ফাইভ-জি স্মার্টফোনের অগ্রদূত হিসেবে কাজ করবে। এই লক্ষ্য অর্জনে সহযোগী হিসেবে ইভ্যালির সাথে একযোগে কাজ করবো আমরা। রিয়েলমির ফাইভ-জি স্মার্টফোন হবে ট্রেন্ডি, ফ্যাশনেবল এবং দুর্দান্ত স্পেসিফিকেশন সম্বলিত। আমরা নিয়ে আসবো প্রতিটি প্রাইজরেঞ্জে সবার জন্য ফাইভ-জি রিয়েলমি স্মার্টফোন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির চীফ মার্কেটিং অফিসার আরিফ আর হোসেন, চীফ অপারেটিং অফিসার এইচ এম তারিকুল কামরুলসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, রিয়েলমি ২১টি দেশে ১৪টি মডেলের ফাইভ-জি ডিভাইস উন্মোচন করেছে। সম্প্রতি রিয়েলমি; জিএসএম, কাউন্টারপয়েন্ট রিসার্চ এবং কোয়ালকমের এর সহযোগিতায় বিশ্বব্যাপী ফাইভ-জি শীর্ষক সম্মেলনের আয়োজন করেছে। রিয়েলমি আগামী তিন বছরের মধ্যে ১০ কোটি তরুণ গ্রাহকদের জন্য ফাইভ-জি স্মার্টফোন নিয়ে আসবে। এ লক্ষ্যে রিয়েলমি বিশ্বজুড়ে সাতটি গবেষণা ও উন্নয়ন কেন্দ্র স্থাপনের কাজ করছে। একই সাথে বিশ্বজুড়ে ফাইভ-জি প্রযুক্তির প্রসারে ২০২১ সালে এই প্রযুক্তির গবেষণা ও পণ্যের উন্নয়নের ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনাও রয়েছে রিয়েলমির।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি