বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
28 C
Dhaka

দেশে সার্বভৌম ক্লাউড সেবা চালু করলো বিডিসিসিএল

টেকভিশন২৪ ডেস্ক: ডেটা স্টোরেজ ও দেশের একমাত্র সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল) ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার (ওসিআই) ডেডিকেটেড রিজিয়ন বাস্তবায়ন করেছে। বাংলাদেশের নিজস্ব সরকারি ক্লাউড সেবা স্থানীয়ভাবে ক্লাউড অবকাঠামো ও ডাটার সুরক্ষা প্রতিষ্ঠার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠানগুলোর ডিজিটাল নিয়ন্ত্রণ নিশ্চিত করবে।

সরকারি সার্বভৌম (সভরেন) ক্লাউড জাতীয় নিরাপত্তা, ই-গভর্ন্যান্স, এবং ই-ফাইলিংসহ স্বাস্থ্য ও সামাজিক পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ব্যবস্থা বাংলাদেশের সীমানার মধ্যে থেকেই পরিচালনা করবে। ওসিআই ডেডিকেটেড রিজিয়নের মাধ্যমে বাংলাদেশের ৩০ টির বেশি সরকারী সংস্থা এখন ওরাকলের সব ক্লাউড সেবা ব্যবহারের সুযোগ পাচ্ছে, যা একইসঙ্গে সুশাসন, নিয়মতান্ত্রিক বাধ্যবাধকতা অনুসরণ ও ডাটা নিরাপত্তা নিশ্চিত করবে।

এছাড়া, ওসিআই ডেডিকেটেড রিজিয়ন বিডিসিসিএলকে উল্লেখযোগ্যভাবে দ্রুত ও সাশ্রয়ী সুবিধা দেবে, যা তাদের ব্যবহারকারীদের নতুন অ্যাপ্লিকেশন ও অনলাইনভিত্তিক সেবা দ্রুত ও কার্যকর করতে সাহায্য করবে। ওসিআই ডেডিকেটেড রিজিয়নের মাধ্যমে ওরাকলের পাবলিক ক্লাউডের সব পরিষেবা, নিয়মিত আপডেট, ব্যয় সাশ্রয় ও সার্বিক সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ) সুবিধা পাওয়া যাবে।

জুনাইদ আহমেদ পলক এমপি, প্রতিমন্ত্রী, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার। তিনি বলেন, “এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রধান ভিত্তি হিসেবে কাজ করবে বাংলাদেশের সার্বভৌম ক্লাউড, যা গড়ে উঠেছে ওরাকল ওসিআই ডেডিকেটেড রিজিয়নের মাধ্যমে। আধুনিক অর্থনীতির জন্য আমাদের ডিজিটাল অবকাঠামোকে শক্তিশালী করতে এবং সাইবার নিরাপত্তা সক্ষমতা বাড়াতে সহায়তা করবে এটি। ওরাকলের সহযোগিতায় আমরা একটি সত্যিকারের স্মার্ট সরকার গঠণ করতে পারব বলে আশা করছি।

বাংলাদেশ ডেটা সেন্টার কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং বাংলাদেশ সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. শামসুল আরেফিন বলেন, “ক্লাউডভিত্তিক রূপান্তরের যাত্রাকে নিরাপদে পরবর্তী ধাপে নিয়ে যেতে সরকারি সংস্থাগুলোকে সহায়তা করবে ওরাকলের মাধ্যমে বাস্তবায়িত বাংলাদেশের সরকারি সার্বভৌম ক্লাউড। নাগরিকদের ব্যয় সাশ্রয়ী ও নিরাপদভাবে আধুনিক পরিষেবা প্রদানে ক্লাউডের শক্তি ব্যবহারের সক্ষমতা অর্জন করবে সরকারি প্রতিষ্ঠানগুলো।

“ওরাকলের সাথে বাংলাদেশের সরকারি সার্বভৌম ক্লাউড প্রতিষ্ঠার মধ্য দিয়ে সরকারি-বেসরকারি অংশীদারত্বের একটি কার্যকর ক্ষেত্র তৈরি হয়েছে, যা নাগরিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর চাহিদা পূরণে সরকারি প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াবে। আমরা আশা করছি, এ ক্লাউডের ব্যবহার সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে বড় পরিবর্তন নিয়ে আসবে, যা দেশের ডিজিটাল ভবিষ্যতের পথে সহায়ক হবে”, বলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, “২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যমাত্রা অর্জনে বিডিসিসিএল ওরাকলের সঙ্গে কাজ করছে, যা অত্যন্তউৎসাহব্যঞ্জক। প্রতিযোগিতামূলক পরিবেশ বিরাজমান থাকলে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো তাদের উচ্চ-মানের প্রযুক্তিগত দক্ষতার কারণে বাংলাদেশের ডিজিটাল এ রূপান্তরের প্রক্রিয়ায় বড় ভূমিকা পালন করে যাবে। স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নীতি ও আইনের প্রয়োজনীয়তা তুলে ধরতে ধারাবাহিকভাবে সক্রিয় থাকবে যুক্তরাষ্ট্র সরকার। “

বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ বিডিসিসিএলের মাধ্যমে ওসিআই ডেডিকেটেড রিজিয়ন বাস্তবায়ন করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

সর্বশেষ

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি