বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
29 C
Dhaka

দেশে এলো শাওমি প্যাড ৬

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: বিখ্যাত গ্লোবাল টেক ব্র্যান্ড, শাওমি সম্প্রতি নিয়ে এসেছে এর ফ্ল্যাগশিপ ট্যাবলেট, শাওমি প্যাড ৬। ফ্ল্যাগশিপ-লেভেল পারফরম্যান্সের শাওমির নতুন প্যাডটি অফিসিয়াল কাজ এবং বিনোদন উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যাবে। পাতলা ডিজাইনে তৈরি করা এই ট্যাবটি ৩৩ ওয়াটের ক্ষমতাসম্পন্ন হওয়ায় চার্জ করা যাবে দ্রুত। এর সাউন্ড সিস্টেমের জন্য ব্যবহৃত করা হয়েছে ডলবি অ্যাটমস।

শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “বাংলাদেশে আমরা শাওমির নতুন ট্যাবলেট, শাওমি প্যাড ৬ উদ্বোধন করতে পেরে আনন্দিত৷ শাওমি প্যাড ৬ এ ফ্ল্যাগশিপ লেভেল পারফরম্যান্সের উপর গুরুত্ব দেয়া হয়েছে। ট্যাবটির ডিজাইন করা হয়েছে চমৎকারভাবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, শাওমি প্যাড ৬ পেশাদার কাজে এবং অবসর সময়ে উভয় ক্ষেত্রেই ব্যবহারকারীরদের জন্য একটি আদর্শ ডিভাইস হিসেবে কাজ করবে।”

অসাধারণ ডিজাইনে স্লিমনেস

মাত্র ৪৯০ গ্রাম ওজনে, শাওমি প্যাড ৬ তৈরি করা হয়েছে খুব পাতলাভাবে। ট্যাবটির বেজেল হলো ৬.৫১ মিলিমিটার। বাংলাদেশে ডিভাইসটি পাওয়া যাবে গ্র্যাভিটি গ্রে রঙে। ট্যাবটিতে রয়েছে ১১ ইঞ্চির ডাবলইউএইচডি+ ডিসপ্লে এবং ১৪৪ হার্জের ৭-লেভেলের পরিবর্তনশীল রিফ্রেশ রেট। ডিসপ্লেটি দৃশ্যের সূক্ষ্মতা চমৎকারভাবে তুলে ধরতে সক্ষম। ২৮৮০ x ১৮০০ রেজোলিউশনের এই ডিসপ্লেটির রঙের উজ্জ্বলতা এবং তীক্ষ্ণতা ফুটে উঠে স্পষ্টভাবে।

ফ্ল্যাগশিপ-লেভেলে কর্মক্ষমতা 

যে কোন জায়গায় এবং যে কোন সময় কাজ করার সুবিধার জন্য এই ট্যাবটি ডিজাইন করা হয়েছে। শাওমি প্যাড ৬ এ রয়েছে ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন ৮৭০ মোবাইল প্ল্যাটফর্ম। যেটি এলপিডিডিআর৫ এবং ইউএফএস ৩.১ এর সাথে যুক্ত। কাজ, পড়াশুনা অথবা দৈনন্দিন প্রয়োজনে ট্যাবটি সুবিধাজনক। এছাড়া, ব্যবহারকারীরা এতে বড় আকারের ফাইলের কাজ করতে পারবে। আবার গেইমিংয়ের পাশাপাশি এতে ৪কে ভিডিও এডিটিংয়ের সুবিধাও পাওয়া যাবে।

অডিওভিজ্যুয়াল এবং ব্যাটারি

শাওমি প্যাড ৬ এ আরও আছে ১৩এমপি বিশিষ্ট রিয়ার ক্যামেরা এবং ডলবি অ্যাটমসের কোয়াড স্টেরিও স্পিকার। ফলে ব্যবহারকারীরা এতে পাবে উচ্চ মানের অডিওভিজ্যুয়ালের সুবিধা। কাজের গতি বাড়ানোর জন্য ডিভাইসটিতে একটি কীবোর্ড এবং শাওমি স্মার্টপেন রয়েছে। তবে এটি ব্যবহার করতে হলে দুটিই আলাদাভাবে ক্রয় করতে হবে। শাওমি প্যাড ৬ এ রয়েছে ৮৮৪০ মেগাহার্টজের (টাইপ) উচ্চ-ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। তাই ব্যবহারকারীরা নির্বিঘ্নে এতে কাজ করতে অথবা মিটিংয়ে যুক্ত থাকতে পারবে। এমনকি বাড়ির বাইরে বা ভ্রমনের সময় এতে কাজ করা যাবে অনায়াসে। 

যেখানে পাওয়া যাবে

বাংলাদেশে ৮ জিবি র‌্যাম এবং ২৫৬জিবি স্টোরেজের মধ্যে শাওমি প্যাড ৬ পাওয়া যাবে। ৬ অক্টোবর থেকে অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে প্যাডটি পাওয়া যাবে। শাওমি প্যাড ৬ এর মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২ হাজার ৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি