রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
20 C
Dhaka

দেশের বাজারে ওয়ানপ্লাসের আনুষ্ঠানিক যাত্রা

টেকভিশন২৪ প্রতিবেদক :স্মার্টফোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ানপ্লাস আনুষ্ঠানিকভাবে দেশের স্মার্টফোন বাজারে যাত্রা শুরু করেছে। এ উপলক্ষে আজ (১৪ মে) ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জনপ্রিয় এই ব্র্যান্ডের প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি করা স্মার্টফোন – নর্ড এন৩০ এসই ফাইভজি উন্মোচন করা হয়।  

আনুষ্ঠানিক এই যাত্রার মধ্য দিয়ে বাংলাদেশের সকল ব্যবহারকারীর জন্য ব্যতিক্রমধর্মী বিক্রয়-পরবর্তী সেবা, বিশ্বস্ত ও নির্ভরযোগ্য সাপোর্ট সিস্টেম নিশ্চিত করবে ওয়ানপ্লাস। পাশাপাশি, ওয়ারেন্টি স্ট্যাটাস বিবেচনায় না নিয়ে ওয়ানপ্লাসের গ্লোবাল ভার্সনের স্মার্টফোনে ভার্টিকাল লাইনের সমস্যার ক্ষেত্রে বিনামূল্যে রিপেয়ার সেবা দিবে প্রতিষ্ঠানটি। প্রথম পর্যায়ে সারাদেশের ৩৫টি স্থানে (২২টি সার্ভিস সেন্টার ও ১৩টি সার্ভিস পয়েন্ট) বিক্রয়-পরবর্তী সেবা পাওয়া যাবে। একইসাথে, গ্লোবাল ভার্সনের পণ্যের ক্ষেত্রে ৭ দিনের স্মার্টফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও ১২ মাসের স্মার্টফোন সার্ভিস দিবে ওয়ানপ্লাস বাংলাদেশ।

এ বিষয়ে ওয়ানপ্লাস বাংলাদেশ’র আফটার-সেলস সার্ভিস ডিরেক্টর মো. রুবায়েত ফেরদৌস চৌধুরী বলেন, “আমরা নির্ভরযোগ্য বিক্রয়-পরবর্তী সেবার গুরুত্ব বুঝি। তাই, দেশের সকল ওয়ানপ্লাস ব্যবহারকারীর জন্য ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করতে আমরা আমাদের গ্লোবাল ভার্সন স্মার্টফোনের ডিসপ্লের ভার্টিকাল লাইনের সমস্যায় ফ্রি রিপেয়ার সার্ভিস দিবো।”

স্থানীয় উৎপাদনের শুরুতেই প্রথমবারের মতো বাংলাদেশে তৈরি স্মার্টফোন ‘বিগার, লাউডার, ফাস্টার’ ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ফাইভজি বাজারে নিয়ে আসা হয়েছে। নতুন এই ডিভাইসে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬০২০ ফাইভজি প্ল্যাটফর্ম ও ৩৩ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জিংয়ে সক্ষম এমন শক্তিশালী ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।আগামী ১৫ মে থেকে ডিভাইসটি প্রি-অর্ডার করা যাবে; আর মাত্র ১৫,৯৯৯ টাকায় ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি রম ভ্যারিয়েন্টটি শোরুমে পাওয়া যাবে আগামী ২২ মে থেকে। পাশাপাশি, র‍্যাফেল ড্র’র মাধ্যমে (স্বাগত অফার) ওয়ানপ্লাস গ্রাহকদের মাত্র ৩০ টাকায় ডিভাইসটি কেনা বা ওয়ানপ্লাস নর্ড বাডস ২ বা একটি টি-শার্ট জিতে নেয়ার সুবর্ণ সুযোগ দিচ্ছে এই ব্র্যান্ডটি। এমন আকর্ষণীয় অফারের মধ্য দিয়েই স্থানীয়ভাবে উৎপাদিত মডেল নর্ড এন৩০ এসই ফাইভজি’র যাত্রা শুরু হলো।

দেশের সকল ব্যবহারকারীর ডিজিটাল জীবনযাত্রাকে আরও সমৃদ্ধ করতে ওয়ানপ্লাস ওয়াচ ২, ওয়ানপ্লাস প্যাড ২ সহ আরও নানান আইওটি পণ্য বাজারে নিয়ে এসেছে ব্র্যান্ডটি।

এই সপ্তাহের জনপ্রিয়

কড়াকড়ির সময়ে বিকাশ-নগদে যা যা করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল...

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কমিউনিটি উন্নয়নে অবদানের...

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের...

কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: লেনোভো আইডিয়াসেন্টার মিনি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কমপ্যাক্ট ডেস্কটপ কম্পিউটারের বাজারে নতুন সংযোজন...

এআই, আইওটি সমৃদ্ধ এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক...

সর্বশেষ

বিদায় জিপিটি ৪.০ মডেল

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই তাদের জনপ্রিয়...

কড়াকড়ির সময়ে বিকাশ-নগদে যা যা করতে পারবেন

টেকভিশন২৪ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মোবাইল...

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন চালু করছে ওপেনএআই

টেকভিশন২৪ ডেস্ক: ওপেনএআই যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির ফ্রি ও ‘গো’ গ্রাহকদের...

ই-বাইকে আকর্ষণীয় মূল্যছাড়সহ আর্জেন্টিনার খেলা দেখার সুযোগ

সুপার সেভার কার্নিভাল অফার-২০২৬ টেকভিশন২৪ ডেস্ক: ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড...

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

টেকভিশন২৪ ডেস্ক: মোবাইল নিয়ে সাংবাদিকদের ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের...

এআই, আইওটি সমৃদ্ধ এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি