শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
26 C
Dhaka

দশ হাজার টাকার নিচে দীর্ঘস্থায়ী ব্যাটারির স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: আজকের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে, স্মার্টফোন হয়ে ওঠেছে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। বিশেষত তরুণদের জন্য এই যন্ত্রটির বিকল্প খুঁজে পাওয়া কঠিন। স্মার্টফোনের মাধ্যমে তাদের নিত্যদিনের যোগাযোগ সম্পন্ন হয় এবং এটিই তাদের বিনোদনের মাধ্যম। পাশাপাশি, তরুণদের শিক্ষা বা কাজেরও সহযোগী এই যন্ত্রটি। কিন্তু সীমিত বাজেটে সুন্দর ডিজাইন, বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারিসম্পন্ন একটি স্মার্টফোন খুঁজে পাওয়া বেশ কঠিন। বাংলাদেশের প্রযুক্তিপ্রিয় তরুণদের এমন চাহিদাকে গুরুত্ব দিতেই ইনফিনিক্সের আছে স্মার্ট সেভেন নামের একটি স্মার্টফোন, যার দাম ১০,০০০ টাকারও কম। 

থ্রিডি টেক্সচারড অ্যান্টিব্যাকটেরিয়াল ডিজাইনসম্পন্ন স্মার্ট সেভেনে আছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। যার সাহায্যে প্রতিদিনের কাজকর্ম স্বচ্ছন্দে সেরে ফেলা যায়। এতে আরও আছে ৩/৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ। বেশিরভাগ ব্যবহারকারীর জন্যই যা যথেষ্ট। তথ্যের নিরাপত্তা ও দ্রুত কাজের সুবিধার্থে ফোনটিতে আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।

স্মার্ট সেভেন ফোনের একটি বিশেষ ফিচার হলো এর বিশাল ৫০০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিয়ে হেভি-ইউজের পরও এই ফোন সারাদিন চলবে। সেইসাথে ১০ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা থাকার ফলে প্রয়োজনের সময় দ্রুত চার্জ করে নেওয়া যাবে।

এই ফোনটিতে আছে ৬.৬ ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি স্ক্রিন। উজ্জ্বল ও পরিষ্কার এই ডিসপ্লেতে সেলফি ক্যামেরার জন্য আছে ওয়াটারড্রপ নচ।

স্মার্ট ৭ ফোনের পিছনের অংশে আছে ডুয়েল-ক্যামেরা সিস্টেম। এতে রাখা হয়েছে একটি ১৩ মেগাপিক্সেল মেইন সেন্সর ও ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। এই ক্যামেরার মাধ্যমে প্রায় সব ধরনের পরিস্থিতিতেই সুন্দর ছবি তোলা যায় এবং ফুল এইচডি ভিডিও রেকর্ড করা যায়। পাঁচ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরার মাধ্যমে তোলা যায় ভালো সেলফিও।

অ্যান্ড্রয়েড-১২ ও ইনফিনিক্সের এক্সওএস ১২ স্কিন দ্বারা পরিচালিত হয় স্মার্ট ৭। ইজার ফ্রেন্ডলি হওয়ায় এই সফটওয়্যারটি সহজে ব্যবহার করা যায় এবং এতে বেশ কিছু প্রি-ইনস্টলড অ্যাপও আছে।

যারা অল্প টাকার মধ্যে দীর্ঘস্থায়ী ব্যাটারিসম্পন্ন একটি শক্তিশালী স্মার্টফোন খুঁজছেন, স্মার্ট সেভেন তাদের প্রথম পছন্দ হতে পারে। দারাজ মল-এ ফোনটির ৩+৩৪জিবি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে মাত্র ৯,৫৩৭ টাকায়।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি