সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
22 C
Dhaka

“থিংক সোস্যাল” এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ  

টেকভিশন২৪ ডেস্ক: থিংক সোস্যাল একটি অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন যার মূল লক্ষ্য ও উদ্দেশ্যই হচ্ছে সমাজের সুবিধাবঞ্চিত পথ শিশু, প্রতিবন্ধী ও বয়োবৃদ্ধ জনসাধারণের সেবা করা।
 
উল্লেখ্য যে ফেব্রুয়ারী ২০২১ সালে একাধিক সামাজিক সংগঠনের সাথে জড়িত আইসিটি প্রফেশনাল ও “নোফেল আইসিটি ফোরাম, ঢাকা” এর ফাউন্ডার মোঃ নাজিম উদ্দিন একদল স্বপ্নবাজ তরুণকে সাথে নিয়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে গড়ে তুলেন “Think Social” নামের এই সংগঠনটি। 
 
সংগঠনটির কর্মসূচী হিসেবে অনাহারীদের মধ্যে খাদ্য বা খাদ্য সামগ্রী বিতরণ, স্বাস্থ্য ও শিক্ষা সেবা সহ বিভিন্ন ধরনের কর্মসূচী নিয়ে কাজ করা। প্রাথমিক কর্মসূচী হিসেবে আপাতত প্রতি মাসে অন্তত ১টি জুম্মা বারে অন্তত ১০০ জন দুস্থ সুবিধাবঞ্চিত মানুষের মুখে দুপুরের খাবার তুলে দিবো।
 
মাসিক নিয়মিত আয়োজনের উদ্ভোধনী আয়োজনটি গতকাল ১২ মার্চ রোজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন মসজিদের সামনে প্রায় ১১৫ জন হতদরিদ্র অনাহারীর মুখে দুপুরের খাবার তুলে দেন “থিংক স্যোশাল” এর সম্মানিত ফাউন্ডার সদস্য ও নিয়মিত সদস্য গণ। এতে উপস্থিত থেকে নিজ হস্তে খাবার বিতরণ করেন সংগঠনের ফাউন্ডার ও ফাউন্ডার সদস্য তানভীর উল আলম, সাব্বির করিম, আবুল কালাম আজাদ খান শুভ সাংবাদিক নুরুল আফসার শুভ, ইস্তেহাদ রাব্বি ও রবিউল আউয়াল এবং বিশিষ্ট সমাজ সেবক খুরশিদ আনোয়ার ভুইয়া সহ সমাজের গণ্যমান্য ব্যাক্তিবর্গ। 
 
মোঃ তানভীর উল আলম বলেন, আমাদের বিভিন্ন কর্মসূচীর সঠিক বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিক অবস্থায় আমরা মাসিক ৳১০০ টাকার ডোনেশন ফান্ড গঠন করি যা দাতাগন বিনা প্ররোচনায় এবং বিনা স্বার্থে নিজ উদ্যোগে সংগঠনটির সাথে সংশ্লিষ্ট গণ প্রতি মাসে দান করবে এবং আমরা আমাদের আশেপাশে থাকা সহকর্মী ও বন্ধুদের কাছ থেকে ৳১০০ টাকা ফেব্রুয়ারি মাসের ডোনেশনের টাকা দিয়ে পবিত্র শবে মেরাজ ও ১২ মার্চ শুক্রবার জুম্মার নামাজের পর পরই দুপুরের খাবার বিতরণ করি।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি