বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
25 C
Dhaka

তথ্য প্রযুক্তিসহ সমন্বিত বাণিজ্য চুক্তির ওপর গুরুত্ব দিয়েছে ভারত : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এমএ মোমেন বলেছেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব ৫০ বছরের। ধর্ম যার যার উৎসব সবার এই মন্ত্র ভারত ও বাংলাদেশের সম্পর্ক সুদৃঢ় করেছে। ভারতের রাষ্ট্রপতি তার বক্তব্যে পুরনো সম্পর্ক ফিরিয়ে আনাসহ বিগ ডাটা, পারমাণবিক অস্ত্র, তথ্য প্রযুক্তিসহ সমন্বিত বাণিজ্য চুক্তি (কম্প্রিহ্যান্সিভ বিজনেস এগ্রিমেন্ট)-এর ওপর গুরুত্ব আরোপ করেছেন। ভারত ও বাংলাদেশ সংযুক্ত থাকতে চায় শুধু বিশ্বাসে আর সু সম্পর্কে।

ঢাকায় ভারতের রাষ্ট্রপতি শ্রী নাথ কভিনের সফর প্রসঙ্গে বিজয় দিবসে (বৃহস্পতিবার) ফরেন্স সার্ভিস একাডেমি-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এংক্লি ব্লিংকেন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ১৫ ডিসেম্বর তাকে ফোন করার মূল কারণ ছিল র‍্যাবের ওপর নিষেধাজ্ঞার বিষয়ক । র‍্যাবের ওপর যে নিষেধাজ্ঞা প্রদান করা হয়েছে, তা বাংলাদেশের জনগণ পছন্দ করেনি বলে তাকে জানানো হয়েছে। জবাবে তিনি (মার্কিন পররাষ্ট্রমন্ত্রী) বলেছেন, মার্কিন কংগ্রেস ল মেকারদের কারণে এ নিষেধাজ্ঞা দিতে হয়েছে।

এমএ মোমেন জানান, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার ব্যপারে উভয় দেশ আলোচনা করতে সম্মত হয়েছে। এ বিষয়ে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শিগগিরই বৈঠক করা হতে পারে। 

-আফরোজা সুলতানা

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

সর্বশেষ

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি