শুক্রবার, জুন ১২, ২০২৬
27 C
Dhaka

তথ্যপ্রযুক্তি খাতের দুই সাংবাদিক সংগঠনের নবনির্বাচিত কমিটিকে বিসিএস এর শুভেচ্ছা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম এবং টেকনোলজি মিডিয়া গিল্ড অব বাংলাদেশ (টিএমজিবি) এর নব নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে তথ্যপ্রযুক্তি খাতের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

০৯ এপ্রিল, রবিবার রাজধানীর ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে বিসিএস আয়োজিত তথ্যপ্রযুক্তি সাংবাদিকদের সঙ্গে ইফতার এবং দোয়া মাহফিলে প্রযুক্তি সাংবাদিকদের সংগঠন বিআইজেএফ এবং টিএমজিবির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলে বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার বলেন, সংবাদকর্মীদের সংগঠনদের আমরা বরাবরের মতো গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। প্রযুক্তি সাংবাদিকদের লেখনীর মাধ্যমে প্রযুক্তি খাতের খুঁটিনাটি উঠে আসে। নতুন নেতৃত্ব সংবাদকর্মীদের আরো বেশি সমৃদ্ধ হতে সহযোগিতা করবে বলে আমরা আশাবাদী। বিসিএস এর সঙ্গে প্রযুক্তি সাংবাদিকদের সখ্যতা প্রথম থেকেই। এই সখ্যতা এবং সুসম্পর্ক সবসময় বজায় থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা সাফল্যের শিখরে পৌঁছে দিবে। প্রযুক্তি পণ্য বিশেষ করে প্রযুক্তি ব্যবসায়ীরা পিসি ও প্রিন্টার সহ বেশকিছু পণ্য দেশেই অ্যাসেম্বল করে উল্লেখ করে আমদানি ল্যাপটপের ওপর ১৫ শতাংশ ভ্যাটযুক্ত করা মোটেই যৌক্তিক নয়। আর এই সিদ্ধান্তের ফলে রিটার্নের চেয়ে দাম বৃদ্ধির ফলে তা ক্রেতাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। তাই আগামী বাজেটে এই অতিরিক্ত শুল্ক এবং ভ্যাট প্রত্যাহারের জোর দাবি জানাই।

এসময় বিসিএস সভাপতি জানান, ক্রেতাদের অধিকার সুরক্ষায় দেশের তথ্যপ্রযুক্তি পণ্যের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করতে ভোক্তা অধিকারে ওয়ারেন্টি নীতিমালা জমা দিয়েছে বাংলাদেশ কম্পিউটার সমিতি। একইভাবে মূল্য নিয়ে ভোক্তা-বিক্রেতার মধ্যে দূরত্ব কমাতে চলতি বছরের ফেব্রুয়ারিতে চূড়ান্ত করেছে এমআরপি নীতিমালা। অল্পদিনের মধ্যেই বাজারের প্রতিটি আইটি পণ্যে এমরআপি স্টিকার নিশ্চিত করা হবে।

বিসিএস সহসভাপতি মো. রাশেদ আলী ভূইয়া বলেন, বিসিএস কার্যনির্বাহী কমিটি সংবাদকর্মীদের সঙ্গে স্বতন্ত্রভাবে এবার ইফতারের আয়োজন করেছে। আমরা আশা করছি ভবিষ্যতেও আমাদের এই ইফতার মাহফিল আয়োজন চলমান থাকবে। বিসিএস এর আজকের অবস্থানের পিছনেও গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। আমরা কৃতজ্ঞতার সঙ্গে আপনাদের অবদানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমরা বিশ্বাস করি আমাদের অর্জন সাধারণ পাঠক তথা দেশ বিদেশের মানুষের কাছে তুলে ধরা যেমন আপনাদের দায়িত্ব তেমনি আমাদের সীমাবদ্ধতা বা ভুলগুলোও ব্যক্তিগতভাবে পরামর্শ দেয়াও আপনাদের কাছে আমাদের পাওনা।

প্রযুক্তি সাংবাদিকদের সঙ্গে ইফতার ও দোয়া মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন বিসিএস মহাসচিব কামরুজ্জামান ভূঁইয়া। তিনি বলেন, আইসিটি সবার। কিন্তু ভ্যাট-ট্যাক্স এর কারণে বছর ঘুরতেই আইসিটি পণ্যের দাম বেড়েছে ১৫ শতাংশের মতো। তাই এই ভ্যাট ট্যাক্স মওকুফ করতে গণমাধ্যমের লেখনীর মাধ্যমে ভূমিকা রাখা উচিৎ বলে আমি মনে করি।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি