রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
28 C
Dhaka

মাইক্রোসফটের নতুন পরিবেশক এইএম গ্লোবালের পার্টনার কানেক্ট ২০২১ অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: বৃহস্পতিবার ১৮ নভেম্বর, র্দীঘ লকডাউন পরর্বতী মাইক্রোসফট ক্লাইড ও সিকিউরিটি সেবা নিয়ে রাজধানী ঢাকার অভিজাত হোটেলে ট্রান্সফরমিং, এস্পায়ার এন্ড রিইমেজিং উইথ ক্লাইড ও সিকিউরিটি শীর্ষক পার্টনার কানেক্ট ২০২১ আয়োজন করে মাইক্রোসফট বাংলাদেশ-এর নতুন পরিবেশক ও ক্লাউড স্যলুশন প্রোভাইডার এইম গ্লোবাল।

মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো: ইউসুপ ফারুক ও এইম গ্লোবাল -এর চীফ এক্সকিউটিভ অফিসার (সিইও) সৈয়দ আকরাম হোসেন উপস্থিত ছিলেন। এছাড়া মাউক্রোসফটের পার্টনার টেকনোলজি এসট্রাটিজিস্ট জান্নাতুল ফেরদৌস পপি, বাংলাদেশ, ব্রুনাই, কম্বোডিয়া ও মায়ানমার এর ডিজিটাল ট্রান্সফরমেশন লিড হোসাইন মাশরুর, আব্দুল মোনেম গ্রুপের সিএফও কাজী নাজমুল হাসান, গ্রুপের বিজনেস এন্ড প্ল্যানিং হেড  আবির হোসাইন, এইম গ্লোবালের হেব অব বিজনেস এন্ড অপারেশন রাজু আহমেদ এবং হেড অব টেকনিক্যাল মো: পারভেজ ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো: ইউসুপ ফারুক বলেন, মাইক্রোসফট নাম্বার ওয়ান স্যলুশন প্রোভাইডার গ্লোবালি। মাইক্রোসফট ৬ হাজারেরও বেশি টুলস ও টেকনোলজি প্রোডাক্ট নিয়ে কাজ করে। তার মধ্যে বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতকে ডিজিটাল রুপান্তর করতে বিশ্ব সেরা প্রতিষ্ঠান মাইক্রোসফট বাংলাদেশে মাত্র ৬টি সেবা নিয়ে কাজ করছে। মর্ডান ওয়ার্কপ্লেস, বিজনেস এ্যাপ্লিকেশন, ইনফাসটাকসার, ডিজিটাল এন্ড অ্যাপ ইনোভেশন, ডাটা এন্ড এআই ও সিকিউরিটি।

মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো: ইউসুপ ফারুক।

ইউসুপ ফারুক আরো জানান, আমরা ফাইনান্সিয়াল সেক্টর, গভারমেন্ট, ম্যানুফ্যাকচারিং, এনজিও এবং রিটেইল সেক্টরে কাজ করছি। তিনি আরো বলেন, রেসপেক্ট, ইন্টিগ্রিটি ও একাউন্টিবিলিটি বিশ্বাস করে মাইক্রোসফট বাংলাদেশ। মাইক্রোসফট তাদের সিকিউরিটি ও ইনোভেশন খাতে ২০ বিলিয়ন ডলার ব্যায় করবে আগামী ৫ বছরে।    

অনুষ্ঠানে এইম গ্লোবালএর চীফ এক্সকিউটিভ অফিসার (সিইও) সৈয়দ আকরাম হোসাইন বলেন, আব্দুল মোনেম গ্রুপের একটা প্রতিষ্ঠান এইম গ্লোবাল। আমরা ১৫ বছর যাবৎ টেকনোলজি সার্ভিস প্রোভাইডার হিসেবে গত ৪ বছর যাবৎ সরকারে রপ্তানী পুরস্কার পেয়ে আসছে আউটসোর্সিং প্রতিষ্ঠান সার্ভিস ইঞ্জিন। আমাদের এইম গ্লোবালের যাত্রা শুরু হয় ২০১৫ সালে। বর্তমানে আমরা নতুন নতুন বিভিন্ন টেকনোলজি কোম্পনির সাথে কাজ করছি। চলতি বছরের মে মাসে আমরা মাইক্রোসফট বাংলাদেশ- এর পরিবেশক নির্বাচিত হই। এইম গ্লোবাল মাইক্রোসফট বাংলাদেশের পরিবেশক ও ক্লাইড সার্ভিস প্রোভাইডার হিসেবে নিযুক্ত হয়েছে।  সৈয়দ আকরাম, মাইক্রোসফটের নতুন ব্যবস্থাপনা পরিচালক ইউসুপ ফারুক ও তার টিমের পাশাপাশি সকল পার্টনাদের ধন্যবাদ জানান তাদের সাথে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য।

এইম গ্লোবাল-এর সিইও সৈয়দ আকরাম হোসাইন।

এছাড়া অনুষ্ঠানে শ্রীলংকা থেকে এইম গ্লোবালের আমন্ত্রনে মাইক্রোসফটের গ্লোবাল ট্রেনিং পার্টনার ট্রাইনোক্যাট এর সিইও জাফুরল্লাহ হাসমি মাইক্রোসফট সিকিউটিরি বিষয়ে পার্টনারেদের জন্য একটা নলেজ শেয়ারিং সেশন করেন।

র‌্যফেল ড্রয়ের পুরস্কার বিতরণ।

পরিশেষে, পার্টনারদের জন্য র‌্যফেল ড্রয়ের মাধ্যমে পুরস্কার বিতরণ ও ডিনার আয়োজনে মধ্য দিয়ে প্রথমবারের মতো মাইক্রোসফট পার্টনার কানেক্ট ২০২১ এর সমাপ্তি ঘোষনা করে সকলের সহযোগিতা ও ধন্যবাদ জানান এইম গ্লোবালের হেব অব বিজনেস এন্ড অপারেশন রাজু আহমেদ।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি