রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
29 C
Dhaka

ঢাকার সব ইউনিয়নের হোল্ডিং ট্যাক্স দেয়া সহজ হলো বিকাশ-এ

টেকভিশন২৪ ডেস্ক: এখন থেকে ঢাকা জেলার ৬২টি ইউনিয়ন পরিষদের নাগরিকরা বিকাশ-এর মাধ্যমে ঘরে বসেই তাদের ইউনিক আইডি ব্যবহার করে হোল্ডিং ট্যাক্স প্রদান করতে পারবেন খুব সহজেই। বিকাশ অ্যাপ থেকে হোল্ডিং ট্যাক্স প্রদান করে ট্যাক্স প্রদানের পরিবেশ-বান্ধব রশিদ দেখা ও ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন এসব এলাকার সেবাগ্রহীতারা।

এখন কয়েকটি ক্লিকে বিকাশ অ্যাপ থেকে হোল্ডিং ট্যাক্স দেয়া যাবে নিমিষেই। প্রথমে, বিকাশ অ্যাপের পে বিল অপশন থেকে ‘সরকারি ফি’-তে ক্লিক করে ‘ইউনিয়ন পরিষদ ফি ঢাকা জেলা’ সিলেক্ট করতে হবে। পরবর্তী ধাপে সিটিজেন ইউনিক আইডি দিলেই চলতি ও বকেয়া ট্যাক্সের তথ্য দেখাবে। এরপর, ট্যাক্স অ্যামাউন্ট বসিয়ে বিকাশ অ্যাকাউন্টের পিন দিয়ে দিলে ট্যাক্স পরিশোধ কনফার্মেশন পাবেন গ্রাহক।

সম্প্রতি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, ঢাকা জেলার ৬২ ইউনিয়ন পরিষদের জন্য এই সেবাসহ অন্যান্য নাগরিক সেবা দেয়ার লক্ষ্যে ‘ক্যাশলেস স্মার্ট সেবা কার্যক্রম’ উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি। এসময় আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ঢাকা ২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য শেখ আনার কলি পুতুল, স্থানীয় সরকার সচিব আবু হেনা মোরশেদ জামান, ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার অভিযাত্রায় ক্যাশলেস স্মার্ট সেবার মাধ্যমে এসব এলাকার নাগরিকরা দ্রুত এবং ঝামেলা মুক্ত ডিজিটাল সেবা পাবে। ফলে, গ্রাহকসেবা কার্যক্রম বৃদ্ধি ও সহজ পেমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে হোল্ডিং ট্যাক্স প্রদানসহ ইউনিয়ন পরিষদের কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি