শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
31 C
Dhaka

ঢাকায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ইনফোকম সম্মেলন

টেকভিশন২৪ ডেস্ক : তথ্যপ্রযুক্তির ভূমিকা ও এর নানারকম ব্যবহারসহ আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে এগিয়ে যাওয়া যায়, সেসব বিষয় নিয়ে আলোচনার জন্য শুরু হয়েছে ইনফোকম সম্মেলন। আজ শুক্রবার রাজধানীর একটি হোটেলে দুই দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়েছে।

ব্যবসা ও প্রযুক্তির উন্নয়ন এবং নেতৃত্বকে উৎসাহিত করার লক্ষ্যে ভারতের আনন্দবাজার পত্রিকা গ্রুপ (এবিপি) ইনফোকম সম্মেলন আয়োজন করে থাকে। এবার ঢাকায় বসেছে ইনফোকম সম্মেলনের সপ্তম আসর। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘সাসটেইনেবল ডিসরাপশন’। ভারতের এবিপি গ্রুপের সঙ্গে সম্মেলন আয়োজনে সহযোগিতায় রয়েছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, দ্য ডেইলি স্টার, আইএসএসিএ—দ্য ঢাকা চ্যাপ্টার এবং জেসিআই বাংলাদেশ।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, ইনফোকম ঢাকার মূল উদ্দেশ্য হচ্ছে, ব্যবসায়িক কৌশল, প্রযুক্তি ও নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে প্রবৃদ্ধি বাড়ানোর পাশাপাশি মানুষের জীবনকে সহজ করা।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, প্রযুক্তি যেমন সমাজে অবদান রাখছে, তেমনি ব্যাঘাত ঘটানোতেও তার ভূমিকা রয়েছে। প্রযুক্তির ইতিবাচক ও নেতিবাচক দুটি দিক আছে। ইতিবাচক হলে তার স্থায়িত্ব থাকতে হবে।

প্রযুক্তি খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। সতর্ক করে তিনি বলেন, ‘যদি আমাদের যথেষ্ট প্রস্তুতি না থাকে এবং নিজেদের ডেটাকে সুরক্ষা দিতে না পারি, তাহলে সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।’ সবাইকে এক হয়ে প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করার আহ্বান জানান তিনি।

এবিপি প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ধ্রুব মুখার্জি স্বাগত বক্তব্যে বলেন, করোনার দুই–এক বছর ছাড়া এ আয়োজন প্রতিবারই হয়ে আসছে। সবার সহযোগিতায় ইনফোকম এত দূর এসেছে। ইনফোকম একটি যাত্রা, যা নিজেই একটি গন্তব্য। প্রতিবছরের যাত্রায় একটি করে প্রতিপাদ্য থাকে। তথ্যপ্রযুক্তির অগ্রগতি বা ব্যবহার কীভাবে করা যায়, যা এই পৃথিবী, দেশ, ব্যবসা বা জীবনকে প্রভাবিত করে, সেটা নিয়েই ইনফোকম।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেয়ারম্যান জসিম উদ্দিন, সার্ক সিসিআইয়ের চেয়ারম্যান শাফকাত হায়দার, জেসিআই বাংলাদেশের সভাপতি ইমরান কাদির প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি