শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬
28 C
Dhaka

ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ‘নীল অর্থনীতিঃ চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের উদ্যোগে  ২৪ এপ্রিল ২০২৪ তারিখে ড্যাফোডিল স্মার্ট সিটি, বিরুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে ’নীল অর্থনীতি ঃ চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার এবং সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভারতের পশ্চিম বঙ্গের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পরিচালক (গবেষণা) প্রফেসর ড. অভিজিৎ মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির রেক্টর প্রফেসর ড. গৌতম সেনগুপ্ত, প্রফেসর ড. শম্পা মিত্র, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, পশ্চিমবঙ্গ, ভারত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরবকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণায়ের যুগ্মসচিব ড. এস.এম. জোবায়দুল কবির এবং ড. কে এম আজম চৌধুরী, চেয়ারম্যান, সমুদ্রবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 

ভারতের পশ্চিম বঙ্গের টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটির পরিচালক (গবেষণা) প্রফেসর ড. অভিজিৎ মিত্র তার মূল বক্তৃতায় সামুদ্রিক ভিত্তিক অর্থনৈতিক উন্নয়ন, ইকো-সিস্টেমকে বিঘ্নিত না করে সম্পদের ব্যবহার এবং বনের খরচে নগরায়নের প্রভাবের উপর জোর দেওয়ার আহŸান জানান।  প্রফেসর ডঃ গৌতম সেনগুপ্ত নীল অর্থনীতি এবং এর সামাজিক সুবিধার উপর উদ্যোক্তাবৃত্তির ব্যাখ্যা তুলে ধরেন। সেমিনারে প্রফেসর ডঃ শম্পা মিত্র, অর্থনৈতিক সুবিধা সহ ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে নীল অর্থনীতির গুরুত্ব বিশদভাবে বর্ণনা করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. এস.এম. জোবায়দুল কবির  বাংলাদেশ ও ভারত উভয় দেশের ক্ষেত্রেই নীল অর্থনীতির নীতি ও বৈজ্ঞানিক গবেষণা সম্পর্কে তার অন্তর্দৃষ্টি প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ডঃ কে এম আজম চৌধুরী কক্সবাজারে টেকসই নীল অর্থনীতি সম্পর্কে ধারণা দেন।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার, বøু ইকোনমি নিয়ে অংশগ্রহণকারীদের আলোচনার প্রধান বিষয়গুলো চিহ্নিত করেন এবং কয়েকটি সুপারিশ প্রদান  করেন। সেমিনারটি সঞ্চালনা করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসা ও উদ্যোক্তা অনুষদেও ডীন অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল এবং ধন্যবাদ জ্হাপন করেন ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান।  

এই সপ্তাহের জনপ্রিয়

কার্ড পেমেন্টে ৫ শতাংশ নগদ প্রণোদনা চান ব্যবসায়ীরা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল লেনদেন বাড়াতে কার্ডভিত্তিক পেমেন্টে পাঁচ শতাংশ...

স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস

টেকভিশন২৪ ডেস্ক:  মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট...

নতুন প্রজন্মের এআই ও প্রিমিয়াম ডিজাইনের ল্যাপটপ এনেছে লেনোভো

টেকভিশন২৪ ডেস্ক: বর্তমান সময়ে বিশ্বে এআই-নির্ভর কম্পিউটিং ও প্রিমিয়াম...

স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় দিচ্ছে বিনামূল্যে পাইথন শেখার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড আবারও বাংলাদেশের প্রোগ্রামিংপ্রেমী...

ওপেনএআইয়ে বিনিয়োগ বাড়াতে ৪০ বিলিয়ন ডলার ঋণ নিল সফটব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে নিজেদের অবস্থান শক্ত...

সর্বশেষ

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ঈদুল আযহা উপলক্ষ্যে ডিজিটাল ক্যাম্পেইনে “মিলিয়নিয়ার” অফার ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: আসছে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এ...

৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

টেকভিশন২৪ ডেস্ক: এই পহেলা বৈশাখে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য...

ওমোডা ৯: প্রতি কিলোমিটার মাত্র ৬ টাকায় চলল ১২৫৫ কিমি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অটোমোবাইল বাজারে সাশ্রয়ী যাতায়াতের নতুন উদাহরণ...

ইনফিনিক্স নোট ৬০ প্রো: কম আলোতেও মোবাইল ফটোগ্রাফি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের তরুণদের হাতে স্মার্টফোন এখন আর শুধু...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি