রবিবার, আগস্ট ৩০, ২০২৬
29 C
Dhaka

ডেল টেকনোলজিস’র গোল্ড পার্টনার হলো ইজেনারেশন

টেকভিশন২৪ ডেস্ক: ডেল টেকনোলজিস বাংলাদেশ এর গোল্ড পার্টনার হলো ইজেনারেশন লিমিটেড । ডেলের সর্বশেষ উদ্ভাবন সম্পর্কে গ্রাহকদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং বাংলাদেশের বাজারে ব্যবসায়িক সমৃদ্ধিতে অবদান রাখার ফলস্বরূপ এই স্বীকৃতি এসেছে। ইজেনারেশন টিমের নিরলস শ্রম এবং ডেল’র আন্তরিক সহযোগিতায় গত কয়েক বছরের ফল হচ্ছে এই অর্জন।

ডেল বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোরি মধ্যে অন্যতম, যারা অত্যন্ত সফলতার সহিত প্রযুক্তিগত বিকাশ সাধনের মাধ্যমে মানুষের জীবনমানের পরিবর্তন করে চলেছে। ডেল ফরচুন ৫০০ তালিকায় সামগ্রিকভাবে ৩৪ তম এবং প্রযুক্তি বিভাগে ৪র্থ স্থানে রয়েছে।

ইজেনারেশন লি. ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অধীনে তালিকাভুক্ত দেশের প্রথম সফটওয়্যার কোম্পানি। এটি বিগত ২০ বছরের যাত্রায় বাংলাদেশকে একটি ডিজিটাল এবং উদ্ভাবনী জাতি হিসেবে রূপান্তরে হার্ডওয়্যার, কাস্টম ডেভেলপড সফটওয়্যার, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, হাসপাতাল ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, ইআরপি, মডার্ণ ওয়ার্কপ্লেস, সাইবার সিকিউরিটি ও অন্যান্য সেবা প্রদানের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।

ইজেনারেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান বলেন, “ইজেনারেশন আমাদের স্থানীয় বাজারে জ্ঞান-ভিত্তিক এবং রূপান্তরভিত্তিক সলিউশন প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। ডেল’র গোল্ড পার্টনার হিসেবে আমাদের নতুন এই পথচালায়  ইজেনারেশন টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডেল আমাদের গ্রাহকদের/পার্টনারদের জন্য “অদম্য উদ্ভাবনী’ সংস্কৃতি গড়ে তুলতে সাহায্য করছে। আমাদের প্রতি এই বিশ্বাস এবং সমর্থনের জন্য ডেলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।’’

ডেল টেকনোলজিস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর আতিকুর রহমান বলেন, “গোল্ড টায়ার স্ট্যাটাস অর্জনের জন্য আমি ইজেনারেশন টিমকে অভিনন্দন জানাই। দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধিতে ইজেনারেশন’র এই অদম্য পথচলা সত্যিই অনুপ্রেরণাদায়ক। কোন সন্দেহ নেই যে, গোল্ড টায়ার স্ট্যাটাস একইসাথে ইজেনারেশন’র ব্যবসা এবং গ্রাহকদের জন্য নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। ভবিষ্যতে ইজেনারেশনের আরও বৃহৎ অর্জন দেখার জন্য আমি উম্মুখ হয়ে আছি। আমাদের এই পার্টনারশিপ অব্যাহত রাখা এবং আরও বড় সাফল্যের দিকে একসাথে কাজ করার জন্য আমরা বদ্ধপরিকর।”

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি