মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
32.6 C
Dhaka

‘ডিজিটাল ইকোনমি হাব’ গড়তে ইডিজিই প্রকল্পে কাজ করবে বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: ‘ডিজিটাল ইকোনমি হাব’ গড়ার প্রত্যয়ে বুধবার (৩০ আগস্ট, ২০২৩) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে দেশের বিপিও/আউটসোর্সিং শিল্পের একক ও কেন্দ্রীয় বাণিজ্য সংস্থা ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)’ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতাধীন ‘এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট এন্ড ইকোনমি (ইডিজিই) প্রকল্প’- এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

বাক্কোর পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন এবং ইডিজিই-এর পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রকল্প পরিচালক নাহিদ সুলতানা মল্লিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, এমপি। এছাড়াও অনুষ্ঠানে ‘বিশেষ অতিথি’ হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, বিসিসি নির্বাহী পরিচালক রনজিৎ কুমার, বিশ্বব্যাংকের রিজিওনাল ডিরেক্টর পঙ্কজ গুপ্ত এবং বাক্কো কার্যনির্বাহী কমিটির মধ্য থেকে উপস্থিত ছিলেন সভাপতি ওয়াহিদ শরীফ, পরিচালকবৃন্দ-একেএম আহমেদুল ইসলাম বাবু, ডা. তানজিবা রহমান ও আবু দাউদ খান।

উক্ত চুক্তি অনুসারে, বাক্কো স্থাপন করবে এক ‘ডিজিটাল ইকোনমি হাব’ যার অন্যতম উদ্দেশ্যসমূহ হবে- দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য প্রশিক্ষণ কর্মসূচী ও কর্মশালা পরিচালনা; ইডিজিই প্রকল্পের গবেষণাধর্মী কাজে সহযোগিতা, ডিজিটাল অর্থনীতি গড়তে নীতিমালা নির্ধারণে সহায়তাসহ এ খাতের স্থানীয় উদ্যোক্তাদের নতুন উদ্ভাবন ও সক্ষমতাসমূহ বিশ্ববাসীর নিকট উপস্থাপনের উদ্যোগ নেয়া। এ লক্ষ্যে ইডিজিই-এর সহায়তায় অত্যাধুনিক কম্পিউটার সমৃদ্ধ বিশ্বমানের ট্রেইনিং ল্যাব স্থাপন করবে বাক্কো, যেখানে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে দেশের অর্থনীতিকে ডিজিটাল থেকে স্মার্ট পর্যায়ে উন্নীত করার জন্য সবধরণের প্রযুক্তি নির্ভর দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ প্রদান করা হবে।

উল্লেখ্য, একইদিনে ইডিজিই প্রকল্পের সঙ্গে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)’-এরও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যেখানে বেসিসের পক্ষ থেকে স্বাক্ষর করেন রাসেল টি আহমেদ।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

অনলাইন জুয়া ও বেটিংয়ে সর্বোচ্চ ৭ বছরের জেল

টেকভিশন২৪ ডেস্ক: দেশের যুবসমাজকে রক্ষা করতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

সর্বশেষ

বিনিয়োগের নামে চীনা ধনকুবেরের একশ’ কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ডটবিডি ডোমেইনের অনুমোদিত রিসেলার আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ডোমেইন নিবন্ধন সেবায় যুক্ত হয়েছে ইন্টারনেট...

উদ্ভাবনী আইডিয়া নিয়ে শোকেসিং প্রোগ্রাম

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী...

বাজেটের মধ্যে এআই পারফরমেন্সের আইডিয়াপ্যাড স্লিম ৫সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: জেন-জি শিক্ষার্থী, করপোরেট পেশাজীবী, কনটেন্ট ক্রিয়েটর এবং...

প্রথম এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে বাংলাদেশের তিনটি স্বর্ণপদক জয়

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত মর্যাদাপূর্ণ এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা...

শেষ হলো ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা বৃদ্ধি, ডিজিটাল সহনশীলতায়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি