মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২৬
31 C
Dhaka

ডব্লিউসিআইটি ২০২২ এ অংশ নিতে বিসিএস প্রতিনিধি দল মালয়েশিয়ার পেনাং এ

spot_img

টেকভিশন২৪ ডেস্ক:  ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে মালয়েশিয়ার পেনাং এ অনুষ্ঠিত হতে যাচ্ছে তথ্যপ্রযুক্তির অলিম্পিক খ্যাত ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনোভেশন অ্যান্ড  টেকনোলজির (ডব্লিউসিআইটি ২০২২) ২৬ তম সম্মেলন।  এই সম্মেলনের আয়োজক মালয়েশিয়ার তথ্যপ্রযুক্তি সংগঠন দ্য ন্যাশনাল টেক অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়া (পিকম)। দ্বিতীয়বারের মতো এই সম্মেলন মালয়েশিয়াতে অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ কম্পিউটার সমিতির(বিসিএস) সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়াসহ দশ জনের একটি দল এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। 

‘কানেক্টিং অ্যান্ড ট্রান্সফর্মিং দ্য ওয়ার্ল্ড’ স্লোগানে ৮০ টি দেশ থেকে প্রায় ৪ হাজার লোক এই সম্মেলনে অংশগ্রহণ করবে। সম্মেলনে প্রযুক্তি বিশেষজ্ঞ কি-নোট স্পিকার এবং ২০০ এর অধিক সাবজেক্ট ভিত্তিক মডারেটর এবং প্যানেলিস্ট উপস্থিত থাকবেন। তথ্য প্রযুক্তিবিদ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা, উদ্যোক্তা এবং শিক্ষার্থীরা আধুনিক বিশ্ব এবং উন্নত ব্যবসা সম্পর্কে নিজেদের মতামত প্রদান করবে।

১৯৭৮ সাল থেকে এই সম্মেলনের আয়োজন করে আসছে ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্স (উইটসা)। পৃথিবীর স্বনামধন্য আইটি প্রতিষ্ঠানগুলোসহ পৃথিবীর ৮২টি দেশ এই সংগঠনের সদস্য। এই সদস্যরাই সারা পৃথিবীর ৯০ শতাংশ আইটি ব্যবসা নিয়ন্ত্রণ করে। প্রতিটি দেশ থেকে একটি সংগঠন এখানে সদস্যপদ পেয়ে থাকে। বাংলাদেশে উইটসার সদস্য বাংলাদেশ কম্পিউটার সমিতি(বিসিএস)। বিসিএস ১৯৯৯ সালে বিসিএস উইটসার সদস্যপদ অর্জন করে।

ডব্লিউসিআইটি ২০২২

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ডব্লিউসিআইটি ২০২২ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। পিকমের সভাপতি ড. সিন সিয়াহ এবং জেনারেল সেক্রেটারি ড. জিম পয়সান্ট এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেন। ফাইভজি, হেলথটেক, স্মার্টসিটি, গ্লোবাল বিজনেস সার্ভিসেস, এডুটেক, ব্লকচেইন অ্যান্ড এনএফটিএস, সাইবার সিকিউরিটি, সি ইউনিকর্নসসহ মোট ১৫টি প্রতিপাদ্য বিষয়ের উপর এবারের সম্মেলনে আলোকপাত হবে।

আজ ১২ সেপ্টেম্বর সোমবার মালয়েশিয়ার পেনাং এর সেটিয়া স্পাইস কনভেনশন সেন্টারে উইটসার বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সুব্রত সরকার এবং বিসিএস এর প্রতিনিধি হিসেবে সহসভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া উপস্থিত ছিলেন। উক্ত সভায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তির অগ্রগতি, ভবিষ্যত পরিকল্পনা এবং নিত্যনতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই অঞ্চলের উন্নয়নে ভূমিকার বিষয়ে সুব্রত সরকার মতামত প্রদান করেন।

তিনদিন ব্যাপী এই সম্মেলন ১৫ সেপ্টেম্বর সমাপ্ত হবে। প্রসঙ্গত, ২০২১ সালে এই সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সর্বশেষ

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

গ্রামীণফোনের ২১৫% নগদ লভ্যাংশ অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন লিমিটেডের ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)...

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

চতুর্থ প্রান্তিকে বাংলাদেশের দেড় কোটি ভিডিও সরিয়েছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: টিকটক ২০২৫ সালের চতুর্থ প্রান্তিক কমিউনিটি গাইডলাইনস...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি