সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
17 C
Dhaka

টেলিমেডিসিন সেন্টার ‘আমার ডাক্তার’ চালু করেছে তথ্য প্রতিমন্ত্রী

টেকইকম ডেক্স: করোনা মহামারীর এই সময়ে আর্ত মানবতার সেবায় তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের উদ্যোগে  চালু হচ্ছে টেলিমেডিসিন সেন্টার ‘আমার ডাক্তার’। ‌

পাশেই আছি সারাক্ষণ এ স্লোগানকে ধারণ করে এ  সেন্টার সংগঠনের পটভূমিতে বলা হয়েছে,আপনারা সবাই জানেন যে করোনা ভাইরাসের ভয়াল থাবা সারা পৃথিবীকে গ্রাস করেছে । আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশও এই বিপদের বাইরে নয় ।

করোনা ভাইরাসের এই মহামারীতে নিজের জীবনের ওপর ঝুকি নিয়ে আমাদের দেশের চিকিৎসকেরা মানুষের জীবন রক্ষার জন্য যুদ্ধে ঝাপিয়ে পড়েছে।

করোনার এই ভয়াল সময়ে অন্য রোগের রোগীরাও তাদের চিকিৎসার জন্য প্রয়োজন অনুযায়ী হাসপাতালে যেতে পারছেন না ।

আবার ঘরে থাকার কারনে সময়মত চিকিৎসকের পরামর্শও নিতে পারছেন না ।
এমতাবস্থায় দেশের বিভিন্ন হাসপাতালে কর্মরত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পরিবার  আপনাদের সেবায় টেলিমেডিসিন প্রক্রিয়ার মাধ্যমে সঠিক চিকিৎসা বিষয়ক পরামর্শ প্রদানের ব্রত গ্রহণ করেছেন ।

আপনারা সম্পুর্ণ বিনা খরচে প্রতিদিন প্রতিটি মুহুর্ত এই চিকিৎসাসেবা যেন পান সে লক্ষ্যেই এই চিকিৎসকেরা কাজ করে যেতে অঙ্গীকারাবদ্ধ ।

এই মহৎ উদ্যোগের সহ উদ্যোক্তা প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের  সহধর্মিনী ডা. জাহানারা আহসান প্রধান সমন্বয়ক- ডা. মো. আশরাফুজ্জামান সজীব, সহ সমন্বয়ক  ডা. ফাইম চৌধুরী সনি, ডা. খন্দকার মুস্তাক আদনান ও ডা. মমতাজুল হাসান শিমুল।

দেশের খ্যাতনামা ৪০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত এ সেন্টারের সেবা পেতে ফোন করতে হবে ০৯৬১১৫৫৫২২২ নাম্বারে। সেন্টারের ফেইস বুক পেইজেও যোগাযোগ করা যাবে।

টেলিমেডিসিন সেন্টার প্রসঙ্গে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেন, পৃথিবীজুড়ে চলমান করোনা মহামারী মোকাবেলায় সবাইকে স্ব স্ব অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। আর সেতাগিদ থেকেই এ উদ্যোগ। তিনি জানান, পরিবর্তিত চাহিদানুসারে টেলিমেডিসিন সেন্টারের সেবার পরিধি বৃদ্ধি করা হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের...

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি