বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
27 C
Dhaka

‘টুকে এইচডি ভিডিও কল’ সুবিধা নিয়ে এলো ইমো

টেকভিশন২৪ ডেস্ক: প্রিয়জনের সাথে যোগাযোগ আরও অর্থবহ এবং চমকপ্রদ করতে প্রথমবারের মতো টুকে রেজুলেশনের এইচডি ভিডিও কলিং সুবিধা নিয়ে এসেছে জনপ্রিয় ইনস্ট্যান্ট কমিউনিকেশন প্লাটফর্ম ইমো। বিশ্বের প্রথম প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহারকারীদের এই সুবিধা দিচ্ছে ইমো। এখন থেকে ইমো ব্যবহারকারীরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত নিজেদের বন্ধু, পরিবার ও পরিচিতজনদের সাথে যোগাযোগ করার সময় চমৎকার মানের ভিডিও কলিং সুবিধা উপভোগ করতে পারবেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জীবনে ভিডিও কলের গুরুত্ব অনেক।

পরিবার ও বন্ধুদের সাথে যোগাযোগ স্থাপন অথবা কোনো প্রফেশনাল সেটিংয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার সময় বাজে মানের ভিডিও (লো পিক্সেল ও নয়েজ সহ ভিডিও) বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে পারে। এই সমস্যার সমাধানে ইমো’র দক্ষ ইঞ্জিনিয়ারদের (প্রকৌশলী) দল নিয়ে এসেছে টুকে রেজুলেশনের এইচডি ভিডিও কল। এর সাহায্যে ব্যবহারকারীরা সারা বিশ্বে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে উন্নততর ভিডিও কলিং অভিজ্ঞতা পাবেন।  টুকে রেজুলেশনের এইচডি আউটপুট পেতে ইমো’র টেকনিক্যাল টিম এআই ও মেশিন লার্নিং এর শক্তি কাজে লাগিয়েছে। টেকনিক্যাল টিম প্রথমে ইন্টেলিজেন্ট অ্যালগরিদম ডিজাইন করেছে, যা নেটওয়ার্কের তারতম্য অনুমান করতে এবং সে অনুযায়ী রিয়েল-টাইমে ভিডিও প্যারামিটারগুলো পরিবর্তন করে স্বচ্ছ ও ভালো মানের ভিডিও অভিজ্ঞতা নিশ্চিত করতে সক্ষম।

এছাড়া, ইমো’র প্রকৌশলীরা ডিভাইস-কেন্দ্রিক অপ্টিমাইজেশানে ব্যাপকভাবে কাজ করেছেন। প্রকৌশলীদের দল শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর সহযোগিতায় এমন একটি সফ্টওয়্যার তৈরি করেছেন যার সাহায্যে হার্ডওয়্যারের সক্ষমতা কার্যকরভাবে ব্যবহার করা যায়। যার ফলে সবচেয়ে ভালো মানের ও উচ্চ রেজুলেশনের ভিডিও কলিং অভিজ্ঞতা নিশ্চিত করা সম্ভব হয়েছে। এই ফিচার চালু করার আগে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, ফলে ত্রুটির কোনও সুযোগ নেই। এমন একটা সময় ছিল যখন ভিডিও এর ক্ষেত্রে ১০৮০পিক্সেল স্ট্যান্ডার্ড হিসেবে বিবেচনা করা হতো, কিন্তু এখন ব্যবহারকারীরা সহজেই এর দ্বিগুণ রেজুলেশনের ভিডিও উপভোগ করতে পারবেন। ভিডিও কল করার সময় ইমো অ্যাপে টুকে এইচডি কোয়ালিটিতে স্যুইচ করে উপভোগ করুন দুর্দান্ত ভিডিও কলিং অভিজ্ঞতা।  

ইমো মেসেঞ্জারের বিজনেস ডিরেক্টর মেহরান কবির বলেন, “ভিডিও কলের মাধ্যমে প্রিয়জনদের সাথে যোগাযোগ রক্ষা করা এখন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ; তবে মহামারীর কারণে আমাদের সামাজিক, পেশাগত এবং শিক্ষা জীবনে এর প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে। মহামারীর পর থেকে অনেক খাতের জন্যই অনলাইন যোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এজন্য, ব্যক্তিগত বা প্রফেশনাল কলের ক্ষেত্রে নয়েজ-ফ্রি ও ভালো মানের ভিডিও কলিং অভিজ্ঞতা অপরিহার্য। এই প্রয়োজনীয়তাকে বিবেচনায় নিয়ে ইমো টুকে রেজুলেশনের এইচডি ভিডিও কলিং সুবিধা নিয়ে এসেছে, যেন আমাদের ব্যবহারকারীরা যোগাযোগের ক্ষেত্রে সবসময় উন্নত মানের অভিজ্ঞতা পেতে পারেন।”

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি