সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
26 C
Dhaka

টফি ব্যবহারকারীদের জন্য ফুডপান্ডায় এক্সক্লুসিভ ডিসকাউন্ট ভাউচার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংক-এর ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম টফি ফুডপান্ডা বাংলাদেশের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। এর মাধ্যমে টফি ব্যবহারকারীরা ফুডপান্ডায় বিশেষ ডিসকাউন্ট ভাউচার উপভোগ করতে পারবেন।    

টফি ব্যবহারকারীরা যেকোনো নেটওয়ার্ক থেকে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের লাইভ স্ট্রিমিং-এ সাবস্ক্রাইব করলে ফুডপান্ডায় পাবেন সর্বোচ্চ ১৫০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট ভাউচার। একাধিক পেমেন্ট মেথড ব্যবহার করে বা বাংলালিংক-এর আকর্ষণীয় ডেটা প্যাক কেনার মাধ্যমে এই লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে। 

টফি ব্যবহারকারীরা ক্রিকেট বিশ্বকাপের লাইভ স্ট্রিমিংয়ে সাবস্ক্রাইব করলে এসএমএস-এর মাধ্যমে পরদিন তাদেরকে একটি ভাউচার কোড পাঠানো হবে। এটি ব্যবহার করে ফুডপান্ডা-এর অর্ডারে ডিসকাউন্ট পাওয়া যাবে। এই অফারটি চালু থাকবে পুরো ক্রিকেট বিশ্বকাপ জুড়ে এবং ভাউচার কোডের মেয়াদ থাকবে ২৬ নভেম্বর, ২০২৩ পর্যন্ত।

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গা দত্ত বলেন,বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুযোগ প্রদানের মাধ্যমে গ্রাহকদের ডিজিটাল জীবনযাত্রাকে আরও উন্নত করা আমাদের একটি লক্ষ্য। টফি- ব্যবহারের সুবিধা বৃদ্ধির মাধ্যমে আমরা সম্মানিত গ্রাহকদের ওটিটির অভিজ্ঞতা আরও উপভোগ্য করার পদক্ষেপ নিচ্ছি। এই অংশীদারিত্বের মাধ্যমে টফি ব্যবহারকারীরা এর ডিজিটাল বিনোদনের জগতে প্রবেশ করার পাশাপাশি সুস্বাদু খাবারের স্বাদও উপভোগ করতে পারবেন।”       

ফুডপান্ডা বাংলাদেশ-এর নিউ ভার্টিকালের অ্যাসোসিয়েট ডিরেক্টর সিদ্ধার্থ ভৌমিক বলেন, “টফি-এর সাথে এই উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত। এর মাধ্যমে গ্রাহকরা আকর্ষণীয় ডিসকাউন্টসহ তাদের পছন্দের খাবার উপভোগ করার দারুণ সুযোগ পাবেন। এটি সম্মানিত গ্রাহকদের সামগ্রিক ডাইনিং ও বিনোদন অভিজ্ঞতাকে সমৃদ্ধ করার জন্য উভয় প্রতিষ্ঠানের প্রতিশ্রুতির একটি প্রতিফলন।”      

টফি  বিভিন্ন ধরনের সুবিধা প্রদানের মাধ্যমে ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি