মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬
27 C
Dhaka

টফি অ্যাপে সরাসরি নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড ক্রিকেট সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের একটি শীর্ষ ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম টফি তে কাল থেকে সরাসরি সম্প্রচারিত হবে নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড ক্রিকেট সিরিজ। তিনটি ওয়ানডে ম্যাচ  এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ  অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভিতে যেকোনো নেটওয়ার্ক থেকে বিনামূল্যে দেখা যাবে টফি অ্যাপে।

টফি-তে তিনটি ওয়ানডে ম্যাচ যথাক্রমে ১০, ১২ এবং ১৫ জুলাই দুপুর ৩:৩০ থেকে সরাসরি দেখা যাবে। এরপর তিনটি ওডিআই ম্যাচ যথাক্রমে ১৮, ২০ এবং ২২ জুলাই বিকাল ৫ টা থেকে সরাসরি দেখা যাবে। উক্ত সময়সূচী বাংলাদেশ স্থানীয় সময়ের জন্য প্রযোজ্য।        

লাইভ স্পোর্টস দেখার জন্য টফি অ্যাপে নির্দিষ্ট চ্যানেল রয়েছে। দর্শকরা এই চ্যানেলে নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজের ম্যাচ সরাসরি দেখতে পারবেন। চ্যানেল লিঙ্কঃ https://toffeelive.page.link/Live2

টফি-এর ডিরেক্টর আবদুল মুকিত আহমেদ বলেন, “বাংলালিংক টফিতে গুরুত্বপূর্ণ লাইভ ক্রিকেট ম্যাচগুলো নিয়ে আসতে চায়। দ্রুততম ফোর জি ইন্টারনেটের মাধ্যমে লাইভ ক্রিকেট দেখার সুযোগ থাকায় আমাদের দর্শকরা যেকোন যায়গা থেকে ক্রিকেটের উত্তেজনা উপভোগ করতে পারছেন।“   

তিনি আরও বলেন, “প্রথম বাংলাদেশী ইউজার জেনারেটেড কন্টেন্ট (ইউজিসি) প্ল্যাটফর্ম হিসেবে টফি ক্রমাগত প্ল্যাটফর্মে বিভিন্ন কনটেন্ট যুক্ত করছে। এই ঈদের মৌসুমে দর্শকরা টফি-তে সিনেমা, সঙ্গীত এবং তুর্কি ড্রামা সহ বিশাল পরিসরের বিনোদন উপভোগ করতে পারবেন। এছাড়াও, আমাদের প্রথম অরিজিনাল সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ দেখা যাবে।”      

টফি অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইস এবং অ্যান্ড্রয়েড টিভিতে প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। কিছু কনটেন্ট দেখা যাবে টফি-এর ওয়েবসাইট থেকেঃ https://toffeelive.com

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

স্থগিত হলো ই-ক্যাব নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৬-২৮ মেয়াদের...

টেকসই জ্বালানি খাতে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে সৌরবিদ্যুৎ এবং ব্যাটারি স্টোরেজসহ টেকসই জ্বালানি...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বিটিআরসির নতুন চেয়ারম্যান-এর দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর নতুন চেয়ারম্যান হিসেবে...

সর্বশেষ

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

ডিজিটাল রূপান্তরে ভিওনের ৩০ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন লিমিটেডের বৈশ্বিক কার্যক্রমের...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু

টেকভিশন২৪ ডেস্ক: প্রয়াত ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে কাজ...

নতুন স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা, দাম ১৬,৯৯৯ টাকা

দেশের মোবাইল ফোন উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ ডিস্ট্রিবিউশন...

বর্ষসেরা এসএমই উদ্যোক্তা পুরস্কার পেলেন স্কাইটেকের মুসনাদ–ই–আহমদ

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) খাতে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি