শুক্রবার, মে ১, ২০২৬
23 C
Dhaka

জেসিআই ঢাকা ওয়েষ্ট ২০২২- এর কার্যনির্বাহী কমিটি

spot_img
টেকভিশন২৪ ডেস্ক : জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েষ্ট এর ২০২২ কার্যনির্বাহী কমিটি ঘোষিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বনানীর এক হোটেলে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের জন্য এক্সিকিউটিভ কমিটি গঠন করা হয়। ২০২২ সালের জন্য জেসিআই (জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল) ঢাকা ওয়েষ্টের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মুহাম্মাদ আলতামিশ নাবিল।
 
বার্ষিক সাধারণ সভায় নির্ধারিত আসন্ন বছরের কার্যনির্বাহী কমিটিতে আরও রয়েছেন আইপিএলপি ত্বহা ইয়াছিন রমাদান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সুবাহ আফরিন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ মাহমুদুর রহমান ইমরান ও কাজী ফারহানা, সেক্রেটারি জেনারেল নূর মোহাম্মাদ আলী, ট্রেজারার সুজাউর রহমান, জেনারেল লিগ্যাল কাউন্সিল মির্জা মুহাম্মদ ইলিয়াস, ট্রেনিং কমিশনার রাফিদ আহনাফ, ডিরেক্টর জহিরুল ইসলাম মোহসান, নাজিব রাফে, ইকবাল হোসেন ইকু, সামিউর রহমান নিরব ও নিশাদুল ইসলাম, কমিটি চেয়ার কাশফিয়া ইব্রাহিম, সামিরা সাইফ জোয়ার্দ্দার ও পৌষী রাজ্জাক।
 
অনুষ্ঠানে আলতামিশ নাবিল বলেন, ‘তারুণ্যনির্ভর এ সংগঠন জেসিআই ঢাকা ওয়েষ্টের আসছে বছর মূল লক্ষ থাকবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে সক্রিয়ভাবে অংশ নেয়ার পাশাপাশি বিশ্বমানের কিছু কাজের মাধ্যমে বিশ্বব্যাপী বাংলাদেশের পজেটিভ ব্রান্ডিং তৈরি করা।’
 
জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮ থেকে ৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি বৈশ্বিক সংগঠন। এটির ১২০টির বেশি দেশে কার্যক্রম রয়েছে এবং সারা বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। 
 
জেসিআই সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। বাংলাদেশে জেসিআই এর ১৮টি লোকাল চ্যাপ্টার কাজ করছে যার মধ্যে জেসিআই ঢাকা ওয়েষ্ট বৃহৎ এবং প্রাচীনতম।

এই সপ্তাহের জনপ্রিয়

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

দুর্বল নীতি হলে ঝুঁকিতে পড়বে ডিজিটাল অর্থনীতি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ নির্মাণ এবং টেলিকম, ডাটা...

কপিরাইট অফিসের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কপিরাইট অফিস এর উদ্যোগে রবিবার (২৬...

ইন্টারনেটের নতুন দর নির্ধারণ

টেকভিশন২৪ ডেস্ক: উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন...

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

সর্বশেষ

ওয়ালটনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ; মুনাফা কিছুটা কমেছে

টেকভিশন২৪ ডেস্ক: চ্যালেঞ্জিং ব্যবসায়িক পরিবেশ সত্তে¡ও চলতি ২০২৫-২৬ হিসাব...

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর...

ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের...

অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ: দেশত্যাগের সময় ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসের সিইও আটক

টেকভিশন২৪ ডেস্ক: অর্থ আত্মসাৎ এবং মানি লন্ডারিংয়ের অভিযোগে জনপ্রিয়...

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদযাপন

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম...

দ্রুত ক্যাশ সহায়তা ও প্রণোদনা বিতরণে এফএও-এর সঙ্গে বিকাশ-এর চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এখন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি