বুধবার, জুলাই ২৯, ২০২৬
27.7 C
Dhaka

এনার্জিপ্যাক এবং জি গ্যাস চালু করল অত্যাধুনিক স্যাটেলাইট প্ল্যান্ট ১০১

টেকভিশন২৪ ডেস্ক: দেশে এলপিজির ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে গত ২৮ মার্চ সকাল সাড়ে ১১:৩০ টায় এক ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট ১০১ উদ্বোধন করেছে এনার্জিপ্যাক।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট ১০১ উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বীরবিক্রম। অনুষ্ঠানে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড থেকে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রবিউল আলম, সিআইপি; ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ, সিআইপি; পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ; চিফ স্ট্র্যাটেজিস্ট নাওইদ রশিদ এবং চিফ বিজনেস অফিসার (জি-গ্যাস এলপিজি) আবু সাঈদ রাজা।

ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, জালানি বহুমুখীকরণের ক্ষেত্রে এলপিজি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এক্ষেত্রে এনার্জিপ্যাক এবং জি গ্যাস এর ভুমিকার জন্য আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি । তিনি মেধা এবং গবেষণার উন্নয়নের মাধ্যমে  ভবিষ্যৎ জ্বালানির নিরাপত্তা নিশ্চিতের  জন্য সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগের প্রতি জোরারোপ করেন।

অনুষ্ঠানে  হুমায়ুন রশিদ বলেন, “সমৃদ্ধ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে অধিক মানুষের কাছে সেবা পৌঁছে দিতে এবং গ্রাহকদের দোরগোড়ায় সুবিধাজনক ও ধারাবাহিকভাবে সেবা সরবরাহ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এনার্জিপ্যাক। এই বিষয়টিকে সামনে রেখে, আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে জি-গ্যাস স্যাটেলাইট প্ল্যান্ট ১০১ এর স্থাপন করেছি। স্বাধীনতার মাসে এই প্ল্যান্টটি চালু করতে পেরে আমরা নিজেদের সৌভাগ্যবান মনে করছি। জি-গ্যাস ধারাবাহিকভাবে দেশে এলপিজির ক্রমবর্ধমান চাহিদা মেটাবে এমনটাই আমাদের প্রত্যাশা।”

ক্রমবর্ধমান জ্বালানী চাহিদা মেটানো এলপিজি আমাদের নাগরিক জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে এবং এই প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে ২০১৭ সালে খুলনায় জি-গ্যাস’র কার্যক্রম শুরু হয়। এরপর, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শক্তিশালী করতে রূপগঞ্জে স্যাটেলাইট প্ল্যান্ট ১০১ স্থাপনের মাধ্যমে জি-গ্যাস নিজেদের কার্যক্রমের পরিধি বিস্তৃত করেছে। জি-গ্যাসের লক্ষ্য অদূর ভবিষ্যতে এর ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও সম্প্রসারিত করা।

এছাড়া, এলপিজি পরিবহন আরও নিরাপদ এবং দ্রুততর করতে জি-গ্যাসের ৬০০ মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন নিজস্ব এলপিজি বহনকারী জাহাজ ‘এমটি-জি-গ্যাস ১০১’ রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

সর্বশেষ

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি