মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
30 C
Dhaka

জনসেবায় উদ্ভাবন ক্যাটাগরিতে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২’ পেলেন আইসিটি বিভাগ

টেকভিশন২৪ ডেস্ক: জনসেবায় উদ্ভাবন ক্যাটাগরিতে উল্লেখযোগ্য ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতি
স্বরূপ দলগতভাবে “বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক-২০২২” অর্জন করলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। কোভিড ১৯ ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম “সুরক্ষা” প্লাটফর্মের জন্য এই পদক প্রদান করা হয়।
 
এ উপলক্ষে এক অবহিতকরণ সভা তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগ ও তাঁর
অধীন দপ্তর/সংস্থার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
 
এ বিষয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তাঁর প্রতিক্রিয়ায় বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে দেশে বিভিন্ন আইসিটি অবকাঠামো গড়ে তোলার কারণেই এ অর্জন সম্ভব হয়েছে। ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’ ডিজিটাল বাংলাদেশের গর্বের ও সক্ষমতার নিদর্শন উল্লেখ করে তিনি বলেন প্রযুক্তি ব্যবহার করে কিভাবে জীবন সহজ করা যায় সুরক্ষা প্ল্যাটফর্ম তারই উৎকৃষ্ট প্রমাণ।
 
তিনি বলেন প্রযুক্তির প্রয়োজনীয়তা ও ডিজিটাল বাংলাদেশের সফলতা সুরক্ষার মাধ্যমে সহজেই দেশের মানুষ অনুধাবন করতে পেরেছে। এছাড়া দেশ বিশ্বের কাছে একটি আত্মনির্ভশীল, টেকসই ডিজিটাল বাংলাদেশ হিসেবে প্রকাশ পেয়েছে।
 
পলক প্রতিটি পুরস্কার ও সম্মাননা মানুষকে আরো ভাল কিছু করার অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় উল্লেখ করে বলেন তরুণ উদ্যোক্তাদের নিকট সুরক্ষা প্ল্যাটফর্ম উৎসাহ ও অনুপ্রেরণা জায়গা। তিনি আরো উৎসাহ ও স্পীহা নিয়ে নতুন নতুন উদ্ভাবনী প্ল্যাটফর্ম তৈরির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি প্রধানমন্ত্রীর ভিশন ৪১ তথা উন্নত, টেকসই, সাশ্রয়ী, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক উদ্ভাবনী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণ উদ্যোক্তাদের
এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।
 
পরে প্রতিমন্ত্রী ও বিভাগের সিনিয়র সচিব সুরক্ষা টিমের নিকট ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ হস্তান্তর করেন।
 
উল্লেখ্য, গত ২৩ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নিজ বিভাগের পক্ষে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এর কাছ থেকে এ পদক গ্রহণ করেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি