শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
26 C
Dhaka

চাঁদপুর প্রতিদিনের লেখক ও গুনীজন সম্মাননা পেলেন ড্যাফোডিলের কাজল

টেকভিশন২৪ ডেস্ক: চাঁদপুর জেলার পাঠক প্রিয় দৈনিক চাঁদপুর প্রতিদিনের লেখক ও গুনীজন সম্মাননা পেলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উর্ধ্বতন সহকারি পরিচালক (জনসংযোগ) মোঃ আনোয়ার হাবিব কাজল।

সম্প্রতি দৈনিক চাঁদপুর প্রতিদিনের এক দশক পূর্তি অনুষ্ঠানে এ সম্মানণা প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠান ভার্চুয়ালি যোগদেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিস্ট চিকিৎসক ডাঃ জে আর ওয়াদুদ টিপু এবং চাঁদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল। দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলার ৮ কৃতি সন্তানকে সম্মাননা প্রদান করা হয়।

আনোয়ার হাবিব কাজল ১৯৯৬ সালে বেক্সিমকো গ্রুপের প্রকাশনা বেক্সিবার্তা এক্সিকিউটিভ হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সালে দেশের প্রথম ডিজিটাল ম্যাগাজিন ‘ডিজি বাংলা’র (ডিজিটাল বাংলাদেশ) ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে ড্যাফোডিল মাল্টিমিডিয়ায় যোগ দেন। পরবর্তীতে ২০০৭ সালে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগে সমন্বয়ক হিসেবে যোগ দান করেন।

বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। আনোয়ার হাবিব কাজল, বাংলাদেশ জনসংযোগ সমিতি, বেসরকারি বিশ্ববিদ্যালয় জনসংযোগ সমিতি (যুগ্ম সাধারন সম্পাদক) ও চাঁদপুর প্রেস ক্লাবের একজন সম্মানিত সদস্য।

 

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি