শনিবার, জুলাই ১৮, ২০২৬
31.4 C
Dhaka

চমক নিয়ে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে গুগল

টেকভিশন২৪ ডেস্ক: শনিবার বার্সেলোনায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি সম্মেলন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। সম্মেলনে এআই ফিচার ও অ্যানড্রয়েড ওএস নিয়ে বেশ কয়েকটি ঘোষণা দিয়েছে গুগল। কম্পানিটি জানিয়েছে, জেমিনি চ্যাটবটের সঙ্গে এখন গুগল মেসেজেস অ্যাপের মধ্যেই চ্যাট করা যাবে।

আপাতত বেটা হিসেবে ব্যবহার করে ইংরেজিতে ড্রাফট মেসেজ, আইডিয়া ও পরিকল্পনা লেখা যাবে।

গুগল ডকসে যুক্ত হচ্ছে নোট যুক্ত করার সুবিধা। গুগল ডকস ফাইলের ভেতর হাতেই নোট লেখা যাবে। ফোন বা ট্যাবলেটে কোনো কিছু লেখার সময় স্টাইলাসের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে আঙুল।

এ ছাড়া মার্কার টুল ব্যবহার করে বিভিন্ন লাইন রং করা এবং হাইলাইট করার ব্যবস্থা করেছে গুগল। ফলে কোনো ডকুমেন্ট বা অ্যাসাইনমেন্টের নির্দিষ্ট লাইনের ব্যাপারে মতামত জানানো আরো সহজ হবে।

গাড়িতে থাকা অ্যানড্রয়েড অটো অ্যাপের জন্যও এআই ফিচার এনেছে গুগল। ফিচারটির  মাধ্যমে টেক্সট মেসেজ বা গ্রুপচ্যাটের সারাংশ সংক্ষেপে দেখা যাবে।

ফলে গাড়ি চালাতে চালাতে নিতে হবে না মেসেজ পড়ার ঝুঁকি। একনজর তাকালেই চলবে।

উল্লেখ্য, মেসেজ ৪০ শব্দের কম হলে আর সংক্ষেপ করবে না। এ ছাড়া রিপ্লাই দেওয়ার সুবিধার্থে বিভিন্ন সাজেশন দেখাবে ফিচারটি। ওয়্যার ওএসচালিত স্মার্ট ওয়াচে গুগল ওয়ালেট ব্যবহারের সুবিধা পাবে ব্যবহারকারীরা।

ফলে ভুলে কোথাও ফোন ফেলে এলে বা হারিয়ে ফেললেও বোর্ডিং পাস, টিকিট, ক্রেডিট কার্ড ইত্যাদি গুগল স্মার্ট ওয়াচ থেকেই দেখানো যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি