বুধবার, জুলাই ৮, ২০২৬
26.5 C
Dhaka

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ গ্রাহকদের বিনামূল্যে টকটাইম ও ইন্টারনেট দিচ্ছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক :দেশের অন্যতম উদ্ভাবনী ডিজিটাল সেবাতাদা প্রতিষ্ঠান বাংলালিংক, ঘূর্ণিঝড় রিমাল-আক্রান্ত গ্রাহকদের সহায়তা করার জন্য বেশকিছু উদ্যোগ হাতে নিয়েছে। এই সংকটের সময়ে সংযোগের গুরুত্ব অনুধাবন করে, বাংলালিংক ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকার গ্রাহকদের জন্য বিনামূল্যে টকটাইম, ইন্টারনেট এবং বিশেষ মূল্যছাড়ে পণ্য ও সেবা প্রদান করছে। 

অপারেটরটি দশ মিনিটের বিনামূল্যের টক-টাইম ও তিনদিন মেয়াদের ৫০০ এমবি বিনামূল্যের ইন্টারনেট প্রদান করে গ্রাহকদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, যেনো ঘূর্ণিঝড়-বিধ্বস্ত এলাকায় গ্রাহকেরা তাদের পরিবারের সাথে সংযুক্ত থাকতে পারে। সাইক্লোন রিমাল-এ ক্ষতিগ্রস্থ এলাকার গ্রাহকরা এসএমএস-এর মাধ্যমে অফার, এর সুবিধা ও অফার চালু করার উপায় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন।    

বিনামূল্যের মিনিট ও ইন্টারনেট অফার ছাড়াও, বাংলালিংক ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা করার জন্য আরও নানান উদ্যোগ গ্রহণ করছে, যেমন ২৮ মে, ২০২৪ থেকে পরবর্তী ৩ দিনের জন্য সেবা প্রাপ্তির জন্য উপযুক্ত গ্রাহকরা ক্ষতিগ্রস্ত এলাকায় বিনামূল্যে সিম প্রতিস্থাপন করতে পারবেন। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ অফারগুলি বাংলালিংক-এর ডেডিকেটেড ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রহণ করা যাবে। এছাড়াও অপারেটরটি গ্রাহকদের জন্য জরুরী মোবাইল ব্যাল্যান্স রিচার্জ ও ঋণ সুবিধা প্রদান অব্যাহত রাখবে।   

বাংলালিংক-এর চিফ কমার্শিয়াল অফিসার উপাঙ্গ দত্ত বলেন, “বাংলালিংক সামাজিকভাবে দায়বদ্ধ একটি প্রতিষ্ঠান হিসেবে সক্রিয়ভাবে সাইক্লোন রিমাল আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে মানুষের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতে বাংলালিংক বিনামূল্যে টক টাইম ও মোবাইল ডাটা প্যাকেজ দিচ্ছে। সংকটের এই সময়ে যোগাযোগের প্রয়োজনীয়তা উপলব্ধি করে পারস্পারিক যোগাযোগের সম্ভাব্য বাধাগুলো দূর করে অবিচলভাবে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। চলমান এই দুর্যোগ পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রমেও বাংলালিংক সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে, যা বাংলাদেশের মানুষের প্রতি দায়বদ্ধ থাকার প্রতিশ্রুতিরই প্রতিফলন।”  

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি