শনিবার, আগস্ট ২২, ২০২৬
29 C
Dhaka

গ্রাহকদের আরো সুযোগ দিতে ইউসিবি আউডির চুক্তি

সম্প্রতি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং আউডি বাংলাদেশের এই সমঝোতা স্বারক অনুষ্ঠানে আরিফ কাদেরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, ইউসিবি এবং হাসিব উদ্দিন, পরিচালক, আউডি বাংলাদেশ যৌথ বিপণন প্রচারণামূলক এই কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- হেড অফ ন্যাশনাল সেলস অ্যান্ড মার্চেন্ট অ্যাকোয়েরিং, তৌফিক হাসান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ রিটেইল বিজনেস এবং আউডি বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন মিস শারমিন খানশূর, অপারেশন ম্যানেজার, মিস শীতল তাসলিম, মার্কেটিং এক্সিকিউটিভ, সাফায়েত বিন তৈয়ব, সেলস্ অ্যাডভাইজর। সেই সাথে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।

ইউসিবি, আউডি বাংলাদেশের সাথে ইউসিবি’র উত্তর গুলশান শাখায় গাড়ি প্রদর্শন ও টেস্ট ড্রাইভের জন্য পাঁচ দিনব্যাপী একটি কার্যক্রমের আয়োজন করেছে।

সকল গ্রাহকদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে, নতুন গ্রাহকদের জন্য বিশেষ সুদের হার, জিরো প্রসেসিং ফি এবং নির্বাচিত আউডি মডেলগুলির জন্য বিশেষ অর্থায়নের সুযোগ তৈরি করা এই সমঝোতা চুক্তির উদ্দেশ্য। এই সমঝোতা চুক্তির ফলে ইউসিবি এবং আউডি বাংলাদেশের মধ্যে অভিন্ন লক্ষ্য অর্জনে ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত থাকবে এবং এর ফলে উভয় পক্ষের গ্রাহকগণ বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

হাসিব উদ্দিন বলেন- “আমরা নিশ্চিত, প্রাইভেট সেক্টরে বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাংকের সাথে এই চুক্তি আমাদের গ্রাহকদের জন্য নতুন যুগের ব্যাংকিং এবং অর্থায়ন সমাধান তৈরি করবে। আউডিতে আমরা সব সময় গ্রাহককে সেরা অভিজ্ঞতা দিতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমাদের নতুন এই পদক্ষেপ এই প্রতিজ্ঞাকে আরো এগিয়ে নিবে। আমি বিশ্বাস করি আমাদের বিদ্যমান এবং সম্ভাব্য গ্রাহকগণ নতুন এই চুক্তির ফলে উপকৃত হবেন “

ইউসিবি এবং আউডি বাংলাদেশ আশাবাদী যে অটো লোন / কমার্শিয়াল ফিন্যান্স খাতে এই চুক্তি ইউসিবি’র উপস্থিতি জোরদার করবে এবং বাংলাদেশে আউডি’র বাজারকে আরো সমৃদ্ধ করবে।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি