রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
27.6 C
Dhaka

গেমার ও গেমপ্রেমীদের জন্য বাংলালিংক চালু করল ‘গেমারস ডেন’

টেকভিশন২৪ ডেস্ক:  দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক চালু করেছে গেম বিষয়ক কনটেন্টের প্ল্যাটফর্ম ‘গেমারস ডেন’। বাংলালিংক-এর সেলফ-কেয়ার অ্যাপ ‘মাই বাংলালিংক’-এ যুক্ত করা হয়েছে প্ল্যাটফর্মটি।

দেশে মোবাইল গেমিং জনপ্রিয়তা লাভ করছে ও ক্রমশ এর পরিসর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বিনোদনের পাশাপাশি এটি গেমারদের উপার্জনেরও একটি উৎস হয়ে উঠেছে। ‘গেমারস ডেন’-এ বাংলাদেশী মোবাইল গেমপ্রেমীরা দেশের শীর্ষ পনেরো জন গেমারের তৈরি বিভিন্ন এক্সক্লুসিভ কনটেন্ট উপভোগ করতে পারবে। ‘গেমারস ডেন’ চালু করা উপলক্ষে বাংলালিংক-এর অফিসিয়াল ফেসবুক পেইজে একটি গেম-ভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় সঠিক উত্তর দিয়ে অংশগ্রহণকারীরা জিতে নিতে পারবেন বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার।

বাংলালিংক-এর ব্র্যান্ড অ্যান্ড কম্যুনিকেশনস ডিরেক্টর কাজী উরফী আহমেদ বলেন, “মোবাইল গেমিং বাংলাদেশে দ্রুত জনপ্রিয়তা অর্জন করা বিনোদন মাধ্যমগুলির মধ্যে একটি। মোবাইল গেমারদের জন্য এটি আয়ের সুযোগও সৃষ্টি করেছে। বাংলালিংক এমন একটি ডিজিটাল ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে মেধাবী গেমার ও অন্যান্য অনলাইন উদ্যোক্তারা তাদের দক্ষতা কাজে লাগিয়ে উপার্জন করতে সক্ষম হবে। আমরা গেমার কমিউনিটি ও গেমিং-এ আগ্রহীদেরকে সহযোগিতা করা ও তাদেরকে আরও কাছাকাছি নিয়ে আসার লক্ষ্য নিয়ে ‘গেমারস ডেন’ চালু করেছি।”

মোবাইল গেমারদের বিভিন্ন সুবিধা দিতে ভবিষ্যতে আরও ফিচার নিয়ে আসবে বাংলালিংক। এর আগে বাংলালিংক দুবাইয়ে অনুষ্ঠিত পাবজি গ্লোবাল চ্যাম্পিয়নশিপ ফাইনালে অংশগ্রহণকারী প্রথম বাংলাদেশী দল এওয়ান ইস্পোর্টস-এর সহযোগীর ভূমিকা পালন করে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি