শনিবার, জুলাই ১৮, ২০২৬
27.7 C
Dhaka

দেশে বটনেট ও ম্যালওয়ার সংক্রামণের সতর্কতা দিলো ই-গভ সার্ট

টেকভিশন২৪ ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার চলমান বিবাদকে কেন্দ্র করে দুপক্ষের হ্যাকাররা বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে বটনেট ও ম্যালওয়ার দ্বারা সংক্রামিত করে একে অপরের বিরুদ্ধে প্রচারণা ও আক্রমনের জন্য ব্যবহার করছে। রাশিয়ান কম্পিউটার সিকিউরিটি ইন্সিডেন্ট রেসপন্স টিম (সার্ট) হতে প্রদত্ত সতর্কীকরণ বার্তা বিশ্লেষণ করে বিজিডি ই-গভ সার্ট বাংলাদেশে ব্যবহৃত প্রায় ১৪০০ আইপি নম্বরের সন্ধান পেয়েছে। এ সকল আইপি হতে হ্যাকাররা অপপ্রচার ও ডিস্ট্রিবিউটেড ডিনাইল অব সার্ভিস (DDOS) পরিচালনা করছে।

এ সকল আইপি যুক্ত বাংলাদেশি সার্ভারসমূহকে অপব্যবহারের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে সংক্রামিত আর্থিক প্রতিষ্ঠান ও জনগুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী সংস্থাসমূহ তাদের নিয়মিত সেবা প্রদানে বাধাগ্রস্থ হচ্ছেন।

উদ্ভুত পরিস্থিতির কারণে আর্থিক প্রতিষ্ঠানসহ সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে নিরাপদ রাখতে বিজিডি ই-গভ সার্ট হতে নিম্নরূপ সুপারিশ করা হলো:

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাদের নিয়ন্ত্রণাধীন তথ্য পরিকাঠামো পরীক্ষা করে বটনেট ও ম্যালওয়ার সংক্রামণ মুক্ত রাখার পদক্ষেপ গ্রহন করতে হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এন্টি-ডিডস (Anti-DDOS) হার্ডওয়্যার ও সফটওয়্যার স্থাপন/হালনাগাদ করতে হবে।

আসন্ন ঈদের ছুটির সময় আর্থিক প্রতিষ্ঠানসহ সকল গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোকে হ্যাকিং প্রতিরোধের লক্ষ্যে যথাযথ মনিটরিং এর আওতায় আনতে হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি