রবিবার, জুলাই ১৯, ২০২৬
28.4 C
Dhaka

গিগাবাইটের অরাস জেড৮৯০ মাদারবোর্ড নিয়ে এলো স্মার্ট

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের বাজারে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ নিয়ে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের অরোজ জেড৮৯০ মাদারবোর্ড। ২৪ অক্টোবর ২০২৪ তারিখে স্মার্ট টেকনোলজিস এর কর্পোরেট হেড অফিসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই মাদারবোর্ডটির মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ এর ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন এবং গিগাবাইট কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান।

জাফর আহমেদ বলেন, গিগাবাইটের অরোজ জেড৮৯০ সিরিজের মাদারবোর্ড বাজারে প্রযুক্তিগত উৎকর্ষের নতুন দিগন্ত উন্মোচন করেছে। এর অসাধারণ ফিচারসমূহ কম্পিউটার নির্মাণে নতুন মাত্রা যোগ করবে।

গিগাবাইট কান্ট্রি ম্যানেজার খাজা মোহাম্মদ আনাস খান বলেন, প্রযুক্তির দুনিয়ায় ক্রমাগত পরিবর্তনের সাথে তাল মিলিয়ে গিগাবাইট তাদের সর্বশেষ প্রযুক্তির অরোজ জেড৮৯০ মাদারবোর্ডের মাধ্যমে এক নতুন মাত্রার পারফরম্যান্স নিয়ে এসেছে। বিশেষত, এর সাথে যুক্ত ডি৫ বায়োনিক কোরসা (D5 Bionic Corsa) এবং AI সমৃদ্ধ প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য অসাধারণ পারফরম্যান্স পেতে সহায়তা করবে।

তিনি আরো বলেন, এই মাদারবোর্ডে সংযুক্ত ডি৫ বায়োনিক কোরসা হচ্ছে একটি উন্নত প্রযুক্তি যা পারফরম্যান্সকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে দ্রুততম ডেটা ট্রান্সফার, স্মুথ মাল্টিটাস্কিং এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন গেমিং অভিজ্ঞতা প্রদান করার জন্য। DDR5 মেমোরি সমর্থন সহ, ডি৫ বায়োনিক কোরসা উচ্চ গতির মেমোরি পারফরম্যান্স নিশ্চিত করে, যা মেমোরি ব্যবহারের সময় লোড টাইম অনেকাংশে কমিয়ে আনে।

এছাড়া এই মাদারবোর্ডে রয়েছে PCIe 5.0 সাপোর্ট, যা ডেটা ট্রান্সফারের গতি এবং পারফরম্যান্সকে বহুগুণ বাড়িয়ে দেয়। এটি পরবর্তী প্রজন্মের গ্রাফিক্স কার্ড এবং এসএসডির সাথে একেবারে সামঞ্জস্যপূর্ণ। ফলে, যারা উচ্চ ক্ষমতাসম্পন্ন গেমিং বা ভারী কাজ করেন তাদের জন্য এই মাদারবোর্ডটি অসাধারণ পছন্দ হবে বলে আশা করি।
অরোজ জেড৮৯০ মাদারবোর্ডে রয়েছে RGB Fusion 2.0 ফিচার, ফলে ব্যবহারকারী তাদের সেটআপকে সম্পূর্ণ নিজেদের মতো করে কালার বা আলোকিত করার সুযোগ পাবে। যার ফলে প্রতিটি গেমিং অভিজ্ঞতা আরও রঙিন ও আকর্ষণীয় হয়ে উঠবে।

গিগাবাইট অরোজ জেড৮৯০ মাদারবোর্ডে ডি৫ বায়োনিক কোরসা এবং এআই প্রযুক্তি সহ গেমার ও প্রযুক্তি প্রেমীদের জন্য এক অসাধারণ সমাধান। এর উন্নত মেমোরি, দ্রুত গতির ডেটা ট্রান্সফার, স্বয়ংক্রিয় পারফরম্যান্স টিউনিং এবং শক্তিশালী কুলিং ব্যবস্থা এটি বাজারের অন্য মাদারবোর্ড থেকে আলাদা করে তুলেছে। যারা আধুনিক গেমিং এবং ভারী কাজের জন্য উন্নত প্রযুক্তির মাদারবোর্ড খুঁজছেন তাদের জন্য গিগাবাইট অরোজ জেড৮৯০ নিঃসন্দেহে একটি আদর্শ পছন্দ হতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ চ‌্যাপ্টারের সভাপতি নাদির, বিপ্লব সাধারণ সম্পাদক

টেকভিশন২৪ প্রতিবেদক: ইন্টারনেট সোসাইটি বাংলাদেশ (আইএসওসি) চ্যাপ্টারের ২০২৬ -২০২৮...

বিশ্বকাপ প্রেডিকশন ক্যাম্পেইন চলছে টেক হিলে

টেকভিশন২৪ ডেস্ক: ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ মানেই বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের...

অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, ঢাকার পান্থপথে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি